AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sachin-Musheer: এ যেন বিশ্বকাপে বিরাটের মতো! সচিনের সামনেই রেকর্ড ভাঙলেন মুশির

Ranji Trophy 2024 Final: রঞ্জি ট্রফি ফাইনালে মুখোমুখি হয়েছে বিদর্ভ ও মুম্বই। রঞ্জির ইতিহাসে সফলতম দল মুম্বই। ট্রফির সাক্ষী রয়েছেন সচিন তেন্ডুলকরও। আরও এক বার রঞ্জি চ্য়াম্পিয়ন হওয়ার পথে মুম্বই। ম্যাচে উপস্থিত রয়েছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। প্রথম ইনিংসে মুম্বই ব্যাটাররা ব্যর্থ হয়েছিলেন। যা হতাশ করেছিল সচিন তেন্ডুলকরকেও। দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিং। বিশেষ করে নজর কাড়েন মুশির খান।

Sachin-Musheer: এ যেন বিশ্বকাপে বিরাটের মতো! সচিনের সামনেই রেকর্ড ভাঙলেন মুশির
Image Credit: PTI
| Updated on: Mar 12, 2024 | 5:20 PM
Share

বিশ্বকাপে সচিনের সামনেই তাঁর রেকর্ড ভেঙেছিলেন বিরাট কোহলি। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে বিধ্বংসী ফর্মে ছিলেন বিরাট কোহলি। ওয়াংখেড়েতে হয়েছিল সেমিফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে সচিনকে ছাপিয়ে যান বিরাট। ওয়ান ডে আন্তর্জাতিকে ৫১টি সেঞ্চুরি কিং কোহলির। সচিনের সামনে এ বার তাঁরই রেকর্ড ভাঙলেন তরুণ ব্যাটার মুশির খান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রঞ্জি ট্রফি ফাইনালে মুখোমুখি হয়েছে বিদর্ভ ও মুম্বই। রঞ্জির ইতিহাসে সফলতম দল মুম্বই। ট্রফির সাক্ষী রয়েছেন সচিন তেন্ডুলকরও। আরও এক বার রঞ্জি চ্য়াম্পিয়ন হওয়ার পথে মুম্বই। ম্যাচে উপস্থিত রয়েছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। প্রথম ইনিংসে মুম্বই ব্যাটাররা ব্যর্থ হয়েছিলেন। যা হতাশ করেছিল সচিন তেন্ডুলকরকেও। দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিং। বিশেষ করে নজর কাড়েন মুশির খান।

রঞ্জি কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ফাইনালে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ঝকঝকে সেঞ্চুরি। শেষ অবধি ১৩৬ রানের বিশাল ইনিংসের পর আউট হন মুশির। মুম্বইয়ের কণিষ্ঠতম ব্যাটার হিসেবে ফাইনালে সেঞ্চুরির রেকর্ড ছিল সচিনের। প্রায় তিন দশক আগে ওয়াংখেড়েতেই এই রেকর্ড গড়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই ওয়াংখেড়েতে সচিনের সামনেই ১৯ বছরের মুশির সেঞ্চুরি হাঁকিয়েছেন।

দুর্দান্ত একটা ইনিংসে মাস্টার ব্লাস্টারের প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন মুশির খান। ২৯ বছর পর সচিনের রেকর্ড কেউ ভাঙলেন। ক্রমশ ভারতীয় ক্রিকেটে ছাপ ফেলছেন সরফরাজ খানের ভাই মুশির খান।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা