Rashid Khan : পিঠের চোটই ভোগাচ্ছে, আইপিএলের মাঝেই অবসর রশিদের ?
Test Cricket : ২০১৭ সালে প্রথম আইসিসি টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আফগানিস্তান। এরপর থেকে তারা মোট টেস্ট ম্যাচ খেলেছে ১২টি ও রশিদ নিজে খেলেছেন ৬টি তে। ২০২৩ সাল থেকেই পিঠের চোট ভাবাচ্ছে রশিদকে। লন্ডনে অস্ত্রোপচার করিয়েছিলেন ২০২৪ সালে। ভাবা হচ্ছে, গোটা বছর ধরে দেশের হয়ে খেলার সঙ্গে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন রশিদ ফলে সেই অত্যধিক ধকল করছে তাঁর শরীর।

কলকাতা : চলছে আইপিএল। এর মধ্যেই অবসরের খবর জানিয়ে দিলেন তারকা ক্রিকেটার। শারীরিক কারণেই এই সিদ্ধান্ত, বলে জানিয়েছেন সেই তারকা ক্রিকেটার। আফগানিস্তানের স্পিনার রশিদ খান (Rashid Khan) জানালেন, পিঠের অস্ত্রোপচারের পর আর তিনি কতটা টেস্ট ক্রিকেট খেলতে পারবেন, জানেন না। তিনি জানিয়েছেন, অতিরিক্ত খেলার চাপ থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত নিতে চলেছেন আফগানিস্তানের এই স্পিনার। গতকালই গুজরাটের হয়ে দিল্লির বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন রশিদ। তারপরেই এই সিদ্ধান্তের কথা ভাগ করে নিলেন তিনি।
জুন মাসে নিউ চন্ডিগড়ে একটি মাত্র টেস্ট খেলতে আসছে আফগানিস্তান। তার আগেই রশিদ জানালেন নিজের সিদ্ধান্ত। চোটে আঘাতে জর্জরিত হয়ে তাঁর মত,”আমাকে ডাক্তার আগেই বলে দিয়েছেন, লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে ফলে লাল বলের ক্রিকেট খেলা একটু চাপের বিষয় আমার কাছে। আমার সার্জারির পরেও আমি জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলেছিলাম ও ৬৭ ওভার বল করেছিলাম। এরপরেই ডাক্তার আমাকে জানিয়েছিলেন, শুধু লাল বলের ক্রিকেট খেলতে কিন্তু যখন তিনি জানতে পারলেন এই বিষয়ে, তিনি আমাকে শরীরের সঙ্গে অত্যাচার করতে বারণ করলেন।” জানিয়েছেন রশিদ খান। ২০১৭ সালে প্রথম আইসিসি টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আফগানিস্তান। এরপর থেকে তারা মোট টেস্ট ম্যাচ খেলেছে ১২টি ও রশিদ নিজে খেলেছেন ৬টি তে। ২০২৩ সাল থেকেই পিঠের চোট ভাবাচ্ছে রশিদকে। লন্ডনে অস্ত্রোপচার করিয়েছিলেন ২০২৪ সালে। ভাবা হচ্ছে, গোটা বছর ধরে দেশের হয়ে খেলার সঙ্গে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন রশিদ ফলে সেই অত্যধিক ধকল করছে তাঁর শরীর। দীর্ঘক্ষণ ধরে টেস্ট ম্যাচে ধকলের ফলে শরীর ভাঙছে তাঁর বলে জানিয়েছেন তিনি।
রশিদ জানিয়েছেন, তাঁর সম্পূর্ণ ফোকাস এখন ২০২৭ সালের বিশ্বকাপে। তিনি বললেন,”আমি এই মুহূর্তে নিয়ে ভাবছি। আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ খেলার মতো ফিটনেস আমার আছে। তবে লাল বলের ক্রিকেট খেলা এই মুহূর্তে বেশ কঠিন। শেষ দুই টেস্টে বল করেছি ১২৬ ওভার তাই এবার একটু ধীরগতিতে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি আমি। টেস্ট ক্রিকেট খেলে বেশি রিস্ক আমি নেব না।” গতবছর আইপিএলে চোটের কারণে নিজের ১০০ শতাংশ দিতে পারেননি রশিদ। গতকাল তিনি ১৭ রানে নিলেন ৩ উইকেট। তাঁর কারণেই অবশেষে জয়ের খাতা খুলল গুজরাট।
