AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Pro T20: মনোজদের হারিয়ে সেমিফাইনালে ঋদ্ধিমানের টিম, বিধ্বংসী ইনিংস সুদীপের

CAB Bengal Pro T20 League: ইডেন গার্ডেন্সে হারবার ডায়মন্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় মেদিনীপুর উইজার্ডস। তারকা ব্যাটার ঋদ্ধিমান সাহা অবশ্য ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করে হারবার ডায়মন্ড। ক্যাপ্টেন মনোজ তিওয়ারি ১৫ বলে ১৫ রানে ফেরেন। তবে শুভম সরকারের ২৮ বলে ৫১ রানের ইনিংসে ভর করে বড় স্কোর গড়ে হারবার ডায়মন্ড।

Bengal Pro T20: মনোজদের হারিয়ে সেমিফাইনালে ঋদ্ধিমানের টিম, বিধ্বংসী ইনিংস সুদীপের
Image Credit: CAB
| Updated on: Jun 23, 2024 | 6:01 PM
Share

উদ্বোধনী বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ দ্বিতীয় সেমিফাইনালিস্ট পেয়ে গেল। প্রথম দল হিসেবে গত কাল সেমিফাইনাল নিশ্চিত করেছিল স্ম্যাশার্স মালদা। বাংলার কিংদন্তি মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন হারবার ডায়মন্ডকে হারিয়ে শেষ চারে গিয়েছিল মালদা। এ দিন ইডেন গার্ডেন্সে মনোজদের হারিয়েই সেমিফাইনালে উঠল ঋদ্ধিমানের টিম রাশমি মেদিনীপুর উইজার্ডস। টানা সাতটি হারে বিপর্যস্ত হারবার ডায়মন্ডস। সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল। সম্মানরক্ষার ম্যাচেও জয়ে ফেরা হল না।

ইডেন গার্ডেন্সে হারবার ডায়মন্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় মেদিনীপুর উইজার্ডস। তারকা ব্যাটার ঋদ্ধিমান সাহা অবশ্য ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করে হারবার ডায়মন্ড। ক্যাপ্টেন মনোজ তিওয়ারি ১৫ বলে ১৫ রানে ফেরেন। তবে শুভম সরকারের ২৮ বলে ৫১ রানের ইনিংসে ভর করে বড় স্কোর গড়ে হারবার ডায়মন্ড। ইডেনে এটি যথেষ্ঠ কঠিন টার্গেট।

রান তাড়ায় মাত্র ১ রানেই ফেরেন ঋদ্ধিমান। বিবেক সিং ৯ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন। এরপরই প্রিয়াংশু শ্রীবাস্তব ও সুদীপ চট্টোপাধ্যায়ের ১৪১ রানের অবিচ্ছিন্ন জুটি। মাত্র ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেদিনীপুর উইজার্ডস। প্রিয়াংশু শ্রীবাস্তব ৫৭ বলে ৮৮ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ১১টি বাউন্ডারি ও তিনটি ছয়। অন্য দিকে, ক্যাপ্টেন সুদীপ চট্টোপাধ্যায় ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। পাঁচটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি মারেন সুদীপ।

Follow Us