AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: মধ্যপ্রদেশেও ‘বিপদ’ অভিষেকের, ঝুলছে গ্রেফতারি পরোয়ানা, রইল না রক্ষাকবচ

High Court: সম্প্রতি একের পর এক মামলায় নোটিস গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পরপর তিন দিন ইডি ও সিআইডি অফিসে হাজিরাও দিয়েছেন তিনি।সই জাল মামলা, ডিজে মন্তব্যের পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও তদন্তের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয়ের করা মামলায় বিপাকে পড়লেন তিনি।

Abhishek Banerjee: মধ্যপ্রদেশেও 'বিপদ' অভিষেকের, ঝুলছে গ্রেফতারি পরোয়ানা, রইল না রক্ষাকবচ
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Updated on: Jun 17, 2026 | 10:24 PM
Share

কলকাতা: ইডি-সিআইডি জোড়া চাপে যখন অস্থির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তখনই আরও এক বিপদ বাড়ল। তাও আবার ভিনরাজ্যে। ঘাড়ের উপর ঝুলছে গ্রেফতারি পরোয়ানা। মধ্যপ্রদেশের মামলায় বিপদ বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে রক্ষাকবচ থাকলেও, তার মেয়াদ শেষ। তাই ওই মামলায় অভিষেকের গ্রেফতার হওয়ার সম্ভাবনার কথাও বলছে ওয়াকিবহাল মহল।

সম্প্রতি একের পর এক মামলায় নোটিস গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পরপর তিন দিন ইডি ও সিআইডি অফিসে হাজিরাও দিয়েছেন তিনি।সই জাল মামলা, ডিজে মন্তব্যের পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও তদন্তের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয়ের করা মামলায় বিপাকে পড়লেন তিনি।

কী সেই মামলা?

২০২০ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয়কে ‘গুন্ডা’ বলে সম্বোধন করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্যের প্রেক্ষিতেই ২০২১ সালে মধ্যপ্রদেশের ভোপালে এমপি-এমএলএ কোর্টে একটি মানহানির মামলা করেছিলেন আকাশ। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে এমপি এমএলএ কোর্ট।

পরে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেন অভিষেক। তিনি দাবি করেন, তিনি একজন সাংসদ। তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। এরপর তাঁর গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ফলে স্বস্তি পেয়েছিলেন অভিষেক। কিন্তু এবার সেই পরোয়ানার মেয়াদ শেষ হয়েছে। ফলে, এবার তাঁকে যে কোনও সময় গ্রেফতার করা যেতে পারে।

এদিকে, পশ্চিমবঙ্গে ডিজে হুমকি সংক্রান্ত মামলায় আপাতত রক্ষাকবচ রয়েছে অভিষেকের। তবে কিছু শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Follow Us