AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CAB News: ৬ বলে ৬ ছক্কা! বিধ্বংসী ব্যাটিংয়ে সিএবি লিগে তাণ্ডব চালালেন অঙ্কন আইচ

CAB 2nd Division League: এক ওভারে ছয় ছক্কার কথা উঠলেই মনে পড়ে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের কথা। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ১ ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন যুবরাজ। সেই একই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। পরবর্তীকালে অনেকেই এই রেকর্ড গড়ার পাশাপাশি একই এলিট তালিকায় নাম উঠে গেল মোহনলাল ক্লাবের অঙ্কনেরও।

CAB News: ৬ বলে ৬ ছক্কা! বিধ্বংসী ব্যাটিংয়ে সিএবি লিগে তাণ্ডব চালালেন অঙ্কন আইচ
অঙ্কন আইচImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 27, 2026 | 5:25 PM
Share

কলকাতা: এক ওভারে ৬ ছক্কা। আন্তর্জাতিক মঞ্চে যে কীর্তি ক্রিকেটপ্রেমীদের বারবার রোমাঞ্চিত করেছে, সেই দৃশ্যেরই এবার সাক্ষী থাকল কলকাতার ক্লাব ক্রিকেট। সিএবি-র দ্বিতীয় ডিভিশনের একদিনের লিগে ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালালেন মোহনলাল ক্লাবের অঙ্কন আইচ। কাস্টমস মাঠে ২৩৬ রানের দুরন্ত ইনিংস খেলার পথে এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন তিনি। যুবরাজ সিং, হার্শেল গিবসদের কীর্তির কথা মনে করিয়ে দিলেন তিনি।

CAB 2

এই ম্যাচে অঙ্কনের ব্যাটিং তান্ডবের পাশাপাশি ঘটল আরও একটি উল্লেখযোগ্য ঘটনা, একই ইনিংসে ডাবল সেঞ্চুরি করলেন আরও এক ব্যাটার। ২০৪ রানের দুরন্ত ইনিংস খেললেন আয়াজ উদ্দিন সিদ্দিক। আর অঙ্কন আইচ অপরাজিত থাকলেন ২৩৬ রানে। ম্যাচের ৪৫তম ওভারে বল করতে আসেন সাউথ সুবার্বানের সোমুজিৎ সেন। তাঁকে কার্যত দাঁড়াতেই দিলেন না অঙ্কন। ওভারের প্রথম বলে হেলিকপ্টার শটে ছক্কা। ২য় বলে লং অফের উপর দিয়ে ৬। পরের বলে স্লগ সুইপে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা। ৪র্থ বলে লফটেড শটে আরও একটি ছয়। এরপর ৫ম বল নো-বল হলে সেই বলটিকেও সীমানার বাইরে পাঠান অঙ্কন। অর্থাৎ, নো-বল সহ ওই এক ডেলিভারিতেই আসে ৭ রান। ওভারের শেষ বলে ৬ মেরে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড স্পর্শ করেন অঙ্কন। ফলে সমুজিৎ সেনের এই ওভারে মোট রান উঠেছে ৩৭। আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কার সঙ্গে এর তফাৎ হল, নো বল ও ৬ ছক্কার কারণে ওভারে মোট রান ওঠে ৩৭।

CAB 1

অঙ্কনের স্কোরকার্ডই বলে দিচ্ছে তাঁর ব্যাটিংয়ের ভয়াবহতার কথা। মাত্র ১৩২ বলে ২৩৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে রয়েছে ১৩টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ১৭৮.৭৯। অর্থাৎ, তাঁর ব্যাট থেকে দেড়শো রান এসেছে শুধুমাত্র ছক্কায়। অন্যদিকে, কোনও অংশে কম যাননি আয়াজ উদ্দিন সিদ্দিকীও। ১২৯ বলে ২০৪ রান করেছেন তিনি। তাঁর এই ইনিংসে ছিল ৩১টি চার ও ৮টি ছক্কা। স্ট্রাইক রেট ১৫৮.১৪। ৪৫ ওভার সেশেল মোহনলাল ক্লাবের স্কোর দাঁড়ায় ৪৭৪/২। দুই ব্যাটারের তাণ্ডবে এই ম্যাচে রীতিমতো রানের বর্ষাতে পরিণত হয়।

এক ওভারে ছয় ছক্কার কথা উঠলেই মনে পড়ে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের কথা। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ১ ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন যুবরাজ। সেই একই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। পরবর্তীকালে অনেকেই এই রেকর্ড গড়ার পাশাপাশি একই এলিট তালিকায় নাম উঠে গেল মোহনলাল ক্লাবের অঙ্কনেরও।

Follow Us