Metro Station Name: মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ, বদলে যাচ্ছে সব মেট্রো স্টেশনের নাম?
Kolkata Metro stations name change: বৈঠকের পর মেট্রো স্টেশনের নাম নিয়ে বিজেপি নেতা তথাগত রায় বলেন, "শুধু রাস্তা নয়, পার্ক নয়, মেট্রোরেলের স্টেশনগুলোর যে নাম দেওয়া আছে সেটা নিয়েও অনেক বিভ্রান্তি তৈরি হয়। লোকেরা বুঝতে পারছে না কে ক্ষুদিরাম কে উত্তম কুমার! আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মেট্রো স্টেশনগুলোর নাম আমরা সুপারিশ করব, তা জায়গার নামে হোক।"

কলকাতা: বদলে যাবে মেট্রো স্টেশনগুলোর (Kolkata Metro Station) নাম? কলকাতা পুরসভায় আজ প্রথমবার বৈঠকে মুখ্যমন্ত্রীর গঠিত রাস্তা নামকরণ কমিটি। শহরের একাধিক রাস্তার নাম বদল নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে মেট্রো স্টেশনগুলির নাম বদলেরও সুপারিশ করা হয়েছে ওই বৈঠকে। ইতিমধ্যেই বেশ কয়েকটি মেট্রো স্টেশনের নামেরও প্রস্তাব দেওয়া হয়েছে।
শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। এছাড়াও রয়েছেন মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব সংঘমিত্রা ঘোষ, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন এবং কলকাতা পৌরসভার প্রশাসক স্মিতা পান্ডে।
বৈঠকের পর মেট্রো স্টেশনের নাম নিয়ে বিজেপি নেতা তথাগত রায় বলেন, “শুধু রাস্তা নয়, পার্ক নয়, মেট্রোরেলের স্টেশনগুলোর যে নাম দেওয়া আছে সেটা নিয়েও অনেক বিভ্রান্তি তৈরি হয়। লোকেরা বুঝতে পারছে না কে ক্ষুদিরাম কে উত্তম কুমার! আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মেট্রো স্টেশনগুলোর নাম আমরা সুপারিশ করব, তা জায়গার নামে হোক। আমরা পাকাপাকি সিদ্ধান্ত করে মেট্রো রেল কর্তৃপক্ষকে নামগুলো জানিয়ে দেব। মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি।” তথাগত রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্থানীয় জায়গার নামেই মেট্রো স্টেশনগুলির নাম হবে।
মেট্রো স্টেশনের প্রস্তাবিত নাম
নেতাজি ভবন: প্রস্তাবিত নাম ভবানীপুর
মহানায়ক উত্তম কুমার: প্রস্তাবিত নাম টালিগঞ্জ মেট্রো
নেতাজি: প্রস্তাবিত নাম কুদঘাট
মাস্টারদা সূর্য সেন: প্রস্তাবিত নাম বাঁশদ্রোণী
গীতাঞ্জলি: প্রস্তাবিত নাম নাকতলা
কবি নজরুল: প্রস্তাবিত নাম গড়িয়া মোড়
শহিদ ক্ষুদিরাম: প্রস্তাবিত নাম প্রণবনগর
কবি সুভাষ: প্রস্তাবিত নাম নিউ গড়িয়া
সত্যজিৎ রায়: প্রস্তাবিত নাম পঞ্চসায়র
জ্যোতিরীন্দ্র নন্দী: প্রস্তাবিত নাম মুকুন্দপুর
কবি সুকান্ত: প্রস্তাবিত নাম কালিকাপুর
হেমন্ত মুখোপাধ্যায়: প্রস্তাবিত নাম আনন্দপুর
ঋত্বিক ঘটক: প্রস্তাবিত নাম তপসিয়া
বরুণ সেনগুপ্ত: প্রস্তাবিত নাম পরমা
গৌরকিশোর ঘোষ: প্রস্তাবিত নাম চিংড়িঘাটা
