AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রান্নাঘরে ঢুকতেই মিলল ১৫ দিন আগের খাবার থেকে শুরু করে পচা মাংস! সল্টলেকের এই নামী রেস্তোরাঁ আজ থেকে বন্ধ

Food Safety Department Raid: এবার সল্টলেকের নামী রেস্তোরাঁ থেকে পচা মাংস উদ্ধার। আজ, শুক্রবার আচমকাই "ওয়ে বল্লে বল্লে ধাবা"-এ হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের অধিকারিকরা। তল্লাশি চালিয়ে রেস্তোরাঁর ফ্রিজ থেকে উদ্ধার হয় পচা মাংস। পাশাপাশি ১৫দিন আগের রান্না করা খাবারও উদ্ধার হয়।

রান্নাঘরে ঢুকতেই মিলল ১৫ দিন আগের খাবার থেকে শুরু করে পচা মাংস! সল্টলেকের এই নামী রেস্তোরাঁ আজ থেকে বন্ধ
রেস্তোরাঁ থেকে উদ্ধার বাসি-পচা মাংস ও অন্যান্য খাবার।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 27, 2026 | 3:58 PM
Share

কলকাতা: শহর থেকে আবার পচা মাংস উদ্ধার। পুজোর আগেই শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা দফতর। উদ্ধার হয়েছিল মেয়াদোত্তীর্ণ খাবার। সেই সময় বহু রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু তারপরও কিছু বদলায়নি। আবার উদ্ধার হল পচা মাংস। তাও আবার নামী রেস্তোরাঁ থেকে।

এবার সল্টলেকের নামী রেস্তোরাঁ থেকে পচা মাংস উদ্ধার। আজ, শুক্রবার আচমকাই “ওয়ে বল্লে বল্লে ধাবা”-এ হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের অধিকারিকরা। তল্লাশি চালিয়ে রেস্তোরাঁর ফ্রিজ থেকে উদ্ধার হয় পচা মাংস। পাশাপাশি ১৫দিন আগের রান্না করা খাবারও উদ্ধার হয়।

রেস্তোরাঁয় তল্লাশিতে মেয়াদ উত্তীর্ণ দুধের প্যাকেট, আগের দিনের তৈরি বিরিয়ানি সহ বিভিন্ন খাবার পাওয়া যায়।  এরপরই খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা বড় সিদ্ধান্ত নেন। ১৪ দিনের জন্য রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ জারি করে।

জানা গিয়েছে, এই রেস্তোরাঁর পেস্ট কন্ট্রোল সহ একাধিক বিষয়ে আইনি নথি পাওয়া যায়নি। সবমিলিয়ে রেস্তোরাঁর রান্না ঘরের পরিবেশ অস্বাস্থ্যকর, তা জানিয়ে রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিল খাদ্য সুরক্ষা দফতর।

Follow Us