AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol Pratap Das: ‘আমি যদি বরের সাথ দিই তো….’, ৭ বছরের ছেলেকে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রতাপের স্ত্রী নীতু

Asansol Pratap Das Encounter: ২৬ নভেম্বর একটি সাইবার প্রতারণা মামলার অভিযোগে তার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। সে সময়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। এরপর থেকে তার খোঁজে চলে তল্লাশি। শুক্রবার সকালে একেবারে সিনেমাটিক কায়দায় হয় পুলিশের এনকাউন্টার। গোটা দৃশ্য ধরা থাকে সাংবাদিকদের ক্যামেরায়। কিন্তু এসবের পরেও প্রতাপের স্ত্রী নীতু দাবি করছেন, তাঁর স্বামী নির্দোষ। তাকে ফাঁসানো হচ্ছে।

Asansol Pratap Das: 'আমি যদি বরের সাথ দিই তো....', ৭ বছরের ছেলেকে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রতাপের স্ত্রী নীতু
প্রতাপের স্ত্রী নীতুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 27, 2026 | 3:41 PM
Share

আসানসোল: প্রতাপ দাস ওরফে প্যাঁও! আসানসোলের হীরাপুরে এক রুদ্ধশ্বাস সার্চ অপারেশনে পুলিশের এনকাউন্টার। পায়ে গুলিবিদ্ধ কুখ্যাত দুষ্কতী। পুলিশের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার আগেও চুরি, ডাকাতি-সহ মোট ২০টি মামলা।  বছর পঁচিশের প্রতাপ, আসানসোল, হীরাপুর, পুরুলিয়া,  সালানপুরের দাগি অপরাধী হিসাবে পরিচিত। গত ২৬ নভেম্বর একটি সাইবার প্রতারণা মামলার অভিযোগে তার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। সে সময়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। এরপর থেকে তার খোঁজে চলে তল্লাশি। শুক্রবার সকালে একেবারে সিনেমাটিক কায়দায় হয় পুলিশের এনকাউন্টার। গোটা দৃশ্য ধরা থাকে সাংবাদিকদের ক্যামেরায়। কিন্তু এসবের পরেও প্রতাপের স্ত্রী নীতু দাবি করছেন, তাঁর স্বামী নির্দোষ। তাকে ফাঁসানো হচ্ছে।

ঠিক কী বললেন প্রতাপের স্ত্রী?

প্রতাপের স্ত্রী নীতুর দাবি, “আমি হাত জোড় করে বলছি, আমাদের ফাঁসাচ্ছে। প্রতাপের হয়তো দোষ রয়েছে। ও আগে কী করেছে না করেছে, আমি জানি না। এখন কিচ্ছু করছে না। আমার বিয়ের আগে ও কী করেছে, জানি না।” প্রসঙ্গত, মুসাফির নামে এক জনের কথা বার বার বলেছেন নীতু। প্রতাপের ‘ক্রাইম পার্টনার’। মুসাফিরের লোহার কারবার। সে-ই তার স্বামীকে ফাঁসাচ্ছে বলে অভিযোগ নীতুর। কারণ তাঁর দাবি, প্রতাপ এখন আর কারোর হয়ে কাজ করে না।

নীতুর কথায়, “আমার স্বামী তো আমার চোখের সামনে তো ও কিছু করেনি। দেড় বছর আগে জেল থেকে ছাড়া পেয়েছিল। আবার ১৫ দিন আগে ধরে নিয়ে গেল।” প্রতাপের খোঁজ ২ দিন ধরে চালাচ্ছে পুলিশ। বাড়িতেও চলছে তল্লাশি। এই পরিস্থিতিতে সাত বছরের ছেলেকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন নীতু। বললেন, “আমি যদি বরের সাথ দিই, পুলিশ এসে বলছে, আবার পুলিশের সাথ দিচ্ছি, মুসাফিরের লোকজন শাসাচ্ছে। আমরা কী করব!”  আপাতত গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে প্রতাপ।

Follow Us