AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBCHSE Logo Error: হিন্দি-বাংলার জগাখিচুড়ি! ‘শিক্ষা’ বানানই ভুল শিক্ষা সংসদের লোগোয়…কীভাবে হল এত বড় ভুল?

West Bengal Higher Secobdary Result Logo: আজ, শুক্রবার দুপুর আড়াইটের সময় প্রকাশ হয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল। সাংবাদিক বৈঠক যে ব্যানারের সামনে বসে হচ্ছিল, তাতেই টিভি৯ বাংলার নজরে আসে যে লোগো ভুলে ভরা। ইংরেজিতে যে অংশে "ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার এডুকেশন" লেখা থাকে, সেখানে "এডুকেশন" শব্দটি পড়াই যাচ্ছে না!

WBCHSE Logo Error: হিন্দি-বাংলার জগাখিচুড়ি! 'শিক্ষা' বানানই ভুল শিক্ষা সংসদের লোগোয়...কীভাবে হল এত বড় ভুল?
বামদিকে ভুলে ভরা লোগো। ডানদিকে আসল লোগো।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 27, 2026 | 5:01 PM
Share

কলকাতা: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এত বড় পরীক্ষা, সাংবাদিক বৈঠকে নজর কাড়ল রেজাল্ট নয়, বরং লোগো। ভুলে ভরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যানার। একাধিক বানান ভুল। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লোগোয় নেই কোনও বাংলা শব্দই! রয়েছে হিন্দি ও ইংরেজি শব্দ। তাও মিলেমিশে এমনই জগাখিচুড়ি অবস্থা যে কোনও শব্দই বোঝা যাচ্ছে না। কীভাবে এত বড় ভুল হল?

আজ, শুক্রবার দুপুর আড়াইটের সময় প্রকাশ হয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল। সাংবাদিক বৈঠক যে ব্যানারের সামনে বসে হচ্ছিল, তাতেই টিভি৯ বাংলার নজরে আসে যে লোগো ভুলে ভরা। ইংরেজিতে যে অংশে “ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার এডুকেশন” লেখা থাকে, সেখানে “এডুকেশন” শব্দটি পড়াই যাচ্ছে না! ‘ওয়েস্ট’ শব্দটিও পড়তে বেগ পেতে হচ্ছে। লোগোর উপরের অংশে বাংলায় লেখা থাকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেখানে হিন্দির আদলেই লেখা রয়েছে কিছু শব্দ, যা বোঝা যাচ্ছে না এবং তার কোনও অর্থও দাঁড়াচ্ছে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েই কি এই লোগো তৈরি করা হয়েছে? কী বলছে সংসদ।

কেন লোগো বিভ্রাট?  

চরম এই গাফিলতি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব, সভাপতি, প্রাক্তন সভাপতি, ডেপুটি সেক্রেটারি সকলে মিলে বৈঠক করেছেন। তারা যথেষ্ট ক্ষেদ প্রকাশ করেছেন যে কীভাবে এত বড় ভুল রয়ে গেল ব্যানারে? শিক্ষা সংসদের দাবি, তারা সঠিক লোগোই পাঠিয়েছিলেন ছাপানোর জন্য। এই ভুলে ভরা লোগো সহ ব্যানার ছাপিয়ে এলে, সেটি আর তাদের নজরে আসেনি। কী করে এই ভুল হল, লোগো পরিবর্তন হয়ে গেল, তা নিয়ে তদন্ত করবেন। ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল আর না হয়, তাও নিশ্চিত করবেন। তবে লোগো যে ভুল হয়েছে, তা তারা মানছেন।

Follow Us