RCB : পরিবেশ রক্ষার বার্তা দিতে আজ ‘গ্রিন’ কোহলিরা, বিপক্ষে অক্ষর-রাহুলের দিল্লি!

IPL 2026 : আজকের ম্যাচে নিজেদের চিরাচরিত লাল-কালো জার্সির বদলে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা। ২০১১ সাল থেকেই এই পদক্ষেপ নেওয়া শুরু করেছে আরসিবি। প্রতি আইপিএলেই একটি ম্যাচে সবুজ জার্সি পরে নেমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়ার চেষ্টা করে তারা।

RCB : পরিবেশ রক্ষার বার্তা দিতে আজ গ্রিন কোহলিরা, বিপক্ষে অক্ষর-রাহুলের দিল্লি!
আজকের ম্যাচে নিজেদের চিরাচরিত লাল-কালো জার্সির বদলে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা। প্রImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Apr 18, 2026 | 1:20 PM

কলকাতা: গতবছর আইপিএল জয়ের পর থেকেই যেন বদলে গিয়েছে সবকিছু। আইপিএলে অপ্রতিরোধ্য আরসিবি। দারুন ছন্দে রয়েছেন বিরাট কোহলি, ফিল সল্ট, ভুবনেশ্বর কুমাররা। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে আরসিবি। ১ পয়েন্ট বেশি পেয়ে এক নম্বরে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস। আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত অপরাজিত তারা। কিন্তু আজ আইপিএলের ডবল হেডারের ম্যাচে আজ বিকেলে মুখোমুখি হতে চলেছে আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে দিল্লি।

আজকের ম্যাচে নিজেদের চিরাচরিত লাল-কালো জার্সির বদলে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা। প্রতি বছর পরিবেশ বাঁচানোর উদ্যোগে এই পদক্ষেপ নেয় আরসিবি ম্যানেজমেন্ট। এবছরও এই একই পদক্ষেপ নিতে দেখা যাবে আরসিবিকে। সেই কারনেই আজকের ম্যাচে সবুজ জার্সিতে মাঠে নামবেন কোহলি-রজতরা। এই স্পেশাল জার্সি তৈরী করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে। ২০১১ সাল থেকেই এই পদক্ষেপ নেওয়া শুরু করেছে আরসিবি। প্রতি আইপিএলেই একটি ম্যাচে সবুজ জার্সি পরে নেমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়ার চেষ্টা করে তারা।

দলের সিইও রাজেশ মেনন বলেছেন,”প্রতিবছর একটি পরিকল্পনার প্রস্তুতি নিলে ও সেই পরিকল্পনা সফল হলে কার্বন মুক্ত হওয়া যায়। আমাদের আশা, এর ফলে বাকি দলগুলির মালিকেরা অনুপ্রাণিত হবেন ও পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসবেন।” এই ম্যাচ ঘিরে বিশেষ প্রস্তুতি নেয় আরসিবি। দর্শকদের নজরে রাখা হয়, তাঁরা কোন গাড়ি নিয়ে মাঠে আসছেন, কতটা কার্বন মুক্ত থাকেন, পরিবেশ রক্ষার্থে কী কী করেন, এইসব নিয়ে মাঠে আসা দর্শকদের প্রশ্ন করেন আরসিবির সঙ্গে যুক্ত প্রতিনিধিরা।

গত ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছে আরসিবি। বিরাট কোহলি কেরিয়ারে প্রথমবারের জন্য মাঠে নেমেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ারের ভূমিকায়। তিনি করেছেন ৩৪ বলে ৪৯ রান। ১৩ বলে ২৭ রান করেছেন অধিনায়ক রজত পাতিদার। ১৪৭ রান তাড়া করতে নেমে ৫ ওভার বাকি থাকতেই জয় পেয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বোলিংয়ে ৪ উইকেট পেয়েছিলেন রশিখ সালাম দার। ৩টি উইকেট পেয়েছিলেন হ্যাজলউড। এমন ভয়ানক দলের সঙ্গেই আজ মুখোমুখি দিল্লি। কোহলিদের জয়রথ থামাতে আজ ভাল খেলতেই হবে দিল্লিকে, এমনই মত দিল্লির সমর্থকদের।

Follow Us