AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richa Ghosh: অবিশ্বাস্য! লেগ সাইডে রিচার ক্যাচে ভাষা হারালেন ধারাভাষ্যকাররা

Richa Ghosh unbelievable Catch: ইউপি ওয়ারিয়র্স দুর্দান্ত পারফর্ম করছে। বিশেষ করে বলতে হয় গ্রেস হ্যারিসের কথা। আগের ম্যাচে গ্রেস হ্যারিসের অনবদ্য ইনিংসেই জিতেছিল ইউপি ওয়ারিয়র্স। অ্যালিসা হিলির দলের গ্রেস-ফুল জয় ছিল। সেই গ্রেস হ্যারিসকেই অবিশ্বাস্য ক্যাচে ফেরালেন রিচা। এ বারও বোলার সেই সোফি ডিভাইন। ধারাভাষ্যকাররা বুঝে উঠতে পারছিলেন না, ঠিক কী ভাবে এই ক্যাচকে বর্ণনা করবেন।

Richa Ghosh: অবিশ্বাস্য! লেগ সাইডে রিচার ক্যাচে ভাষা হারালেন ধারাভাষ্যকাররা
Image Credit: ScreenGrab
| Updated on: Mar 04, 2024 | 10:33 PM
Share

ওহ মাই ঘোষ! কী ভাবে বর্ণনা করা যায়, ভাষা হারিয়ে ফেলেন ধারাভাষ্যকাররাও। উইমেন্স প্রিমিয়ার লিগে একের পর এক অবিশ্বাস্য ক্যাচে মুগ্ধ করছেন বাংলার রিচা ঘোষ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও তাঁর একটি ক্যাচ নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। সোফি ডিভাইনের বোলিংয়ে যস্তিকা ভাটিয়ার উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই ম্যাচে আরসিবি হারলেও প্রশংসা কুড়িয়ে নিয়েছিল রিচার ক্যাচ। এ বার আরও একটা অবিশ্বাস্য ক্যাচে তাক লাগিয়ে দিলেন আরসিবি কিপার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইউপি ওয়ারিয়র্স দুর্দান্ত পারফর্ম করছে। বিশেষ করে বলতে হয় গ্রেস হ্যারিসের কথা। আগের ম্যাচে গ্রেস হ্যারিসের অনবদ্য ইনিংসেই জিতেছিল ইউপি ওয়ারিয়র্স। অ্যালিসা হিলির দলের গ্রেস-ফুল জয় ছিল। সেই গ্রেস হ্যারিসকেই অবিশ্বাস্য ক্যাচে ফেরালেন রিচা। এ বারও বোলার সেই সোফি ডিভাইন। ধারাভাষ্যকাররা বুঝে উঠতে পারছিলেন না, ঠিক কী ভাবে এই ক্যাচকে বর্ণনা করবেন।

রান তাড়ায় নেমেছিল ইউপি ওয়ারিয়র্স। ইনিংসের অষ্টম ওভার। বিধ্বংসী ফর্মে থাকা গ্রেস হ্যারিস র‌্যাম্প শট খেলেছিলেন সোফি ডিভাইনের বোলিংয়ে। দুর্দান্ত পজিশনে ছিলেন গ্রেস। ব্যাটে-বলে সংযোগও দুর্দান্ত হয়েছে। থার্ডম্যানে বল যাওয়া যেন সময়ের অপেক্ষা ছিল। কিন্তু এক লহমায় বদলে গেল পরিস্থিতি। গোলকিপারের মতো লাফিয়ে ক্যাচ নিলেন বাংলার গর্ব রিচা ঘোষ। ম্যাচের রং বদলে দেওয়ার জন্য এই মুহূর্তটাই যেন যথেষ্ঠ।

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?