AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: প্যানিক বাটন নয়, কিন্তু… পুনে টেস্টের আগে বড় বার্তা রোহিতের

IND vs NZ: দেশের মাটিতে ৩৬ বছর পর নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফরে গিয়ে হেরেছিল কিউয়িরা। সেই তাঁরাই রোহিত ব্রিগেডকে বেঙ্গালুরুতে আটকে দিল। এখান থেকে ঘুরে দাঁড়ানোই ভারতের পরবর্তী লক্ষ্য।

Rohit Sharma: প্যানিক বাটন নয়, কিন্তু... পুনে টেস্টের আগে বড় বার্তা রোহিতের
Rohit Sharma: প্যানিক বাটন নয়, কিন্তু... পুনে টেস্টের আগে বড় বার্তা রোহিতেরImage Credit: PTI
| Updated on: Oct 20, 2024 | 3:01 PM
Share

কলকাতা: কিউয়িদের বিরুদ্ধে পুনেতে ঘুরে দাঁড়াতে পারবে রোহিত ব্রিগেড? টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে নিউজিল্যান্ড প্রথম টেস্ট জেতার পর এই প্রশ্ন ভারতীয় ক্রিকেট মহলে ওঠা শুরু হয়ে গিয়েছে। এ বার বৃহস্পতিবার থেকে শুরু হবে পুনে টেস্ট। রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর আগে দিলেন বড় বার্তা। তিনি ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের শেষে পরিষ্কার জানিয়েছেন, দলের কাউকে প্যানিক মেসেজ দিতে চান না। তবে দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে মরিয়া। এ কথাও ফুটে উঠেছে হিটম্যানের গলায়।

দেশের মাটিতে ৩৬ বছর পর নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফরে গিয়ে হেরেছিল কিউয়িরা। সেই তাঁরাই রোহিত ব্রিগেডকে বেঙ্গালুরুতে আটকে দিল। এখান থেকে ঘুরে দাঁড়ানোই ভারতের পরবর্তী লক্ষ্য। ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে রোহিত বলেন, ‘সিরিজের প্রথম টেস্ট কেউ হারতে চায় না। তবে ম্যাচে পিছিয়ে থাকলেও ভয় পাওয়ার দরকার নেই, এই বার্তাই টিমে দেওয়া ছিল। আমরা কামব্যাক করার চেষ্টা করেছিলাম। কিন্তু জিততে পারলাম না। পুনে টেস্টের কথা এ বার ভাবতে চাই। দলের কাউকে প্যানিক মেসেজ দিতে চাই না। কিন্তু এই পরিস্থিতিতে শক্ত থাকতে হবে। দ্বিতীয় টেস্টটা ভালো করার চেষ্টা করতে হবে।’

রোহিতের মতে প্রথম ইনিংসে তিন ঘণ্টা খারাপ খেলা কখনও বলে দিতে পারে না, ভারতীয় টিম টেস্টে কেমন খেলে। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলেছি। পিছিয়ে থাকলে অনেকে এক্সট্রা অর্ডিনারি খেলার চেষ্টা করে। কিন্তু আমরা কিছু পরিবর্তন করার চেষ্টা করিনি। তবে হ্যাঁ আমরা ক্যাজুয়ালভাবে খেলি না। লড়াকু মনোভাবটা দলের সকলের মধ্যে রয়েছে। এই টেস্টে অনেক ভালো জিনিস হয়েছে। সামনে অনেকগুলো টেস্ট ম্যাচ আসছে। এই ম্যাচটা নিয়ে অনেক বেশি ভাবতে চাই না আমি। এর জন্য প্লেয়ারদের জাজ করার মানে হয় না। আর এই হারের ফলে আলাদা করে কারও সঙ্গে কথা বলার কারণ দেখছি না। আমরা চাপে পড়লেই ম্যাচে ঘোরার রাস্তা খুঁজি। সেটা নিয়ে আলোচনা করি। আমরা টেস্ট ম্যাচটা হেরেছি ঠিকই। কিন্তু মনে করি অনেক কিছু ভালো হয়েছি। আমি খুশি অনেকে যে ভাবে পারফর্ম করেছে।’

ভারত অধিনায়ক দলের প্রতি ক্রিকেটারের সঙ্গে আলাদা করে বরাবর কথা বলেন। কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় তাঁদের তলব করায় বিশ্বাসী নন। এই প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি প্রতি সিঙ্গল ম্যাচের পরে সকলের সঙ্গে কথা বলি না। একটা ম্যাচ বা সিরিজ শেষে আমাদের মাইন্ডসেট বদলে যায় না। সকলেই জানে পরিস্থিতি কেমন। আমি কারও সঙ্গে আলাদা কথা বলব না। যাঁরা সুযোগ পাবে, তাঁদের ছাপ ফেলতে হবে। এই মেসেজটাই টিমে দেওয়া। এটা নিয়েই আমরা কথা বলি।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত