IPL : ছক্কা মারা শেখাতে চান রাসেল, আগামীকাল ওয়াংখেড়েতে নাইটদের বাজি গ্রিন?

IPL 2026 : আগামীকাল প্রথম ম্যাচে নাইটরা বোলিং নিয়ে চিন্তায় থাকলেও ভরসার নাম ব্যাটিং। দলে রয়েছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র-র মতো কিউই ব্যাটাররা। দলে রয়েছেন অংকৃশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটাররা।

IPL : ছক্কা মারা শেখাতে চান রাসেল, আগামীকাল ওয়াংখেড়েতে নাইটদের বাজি গ্রিন?
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 28, 2026 | 7:41 PM

কলকাতা : আগামীকালই আইপিএল যাত্রা শুরু করবে কেকেআর। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ খেলতে ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছে দল। ফুরফুরে মেজাজে প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইট দল। মুম্বই বরাবরই নাইটদের বিরুদ্ধে শক্ত কাঁটা। দুই দলের ম্যাচে নাইটরা জিতেছে মাত্র ১১ বার। মুম্বই জিতেছে ২৪ বার। এবার সেই ব্যবধান কমাতে চাইবেন রাহানে, অংকৃষরা।

প্রথম ম্যাচে নামার আগে অধিনায়ক রাহানে চিন্তায় থাকবেন বোলিং নিয়ে। দলে একমাত্র বিদেশি পেসার জিম্বাবোয়ের ব্লেসিং মুরাজাবানি। দলের পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন বৈভব অরোরা। তবে যে বিষয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে, সেই পাওয়ার হিটিং নিয়ে বেশ চর্চা করছে নাইট শিবির। দলের পাওয়ার কোচ আন্দ্রে রাসেল এবার নতুন ভূমিকায়। শেষ ১১ বছর ধরে তিনি দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার থাকলেও এই বার তাঁকে দেখা যাবে ডাগআউটে। আইপিএল থেকে এবছরেই অবসর নিয়েছেন রাসেল। তাঁর অবসর নেওয়ার পরেই তাঁকে নতুন ভূমিকায় দায়িত্ব দিয়েছে কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দলের ক্রিকেটারদের ৬ মারা শেখাচ্ছেন রাসেল। একদিকে যেমন কেউ ভুল করলে সঙ্গে সঙ্গে বড় দাদার মতো বুঝিয়ে দিচ্ছেন, আবার কেউ ভাল শট মারলে প্রশংসা করছেন। নাইটদের এই সিজনের বড় বাজি ফিন অ্যালেন, টিম সেইফার্ট শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন। তাঁদের পিছনে বিশেষভাবে সময় ব্যয় করলেন নাইটদের দ্রে রাস। নতুন দায়িত্ব পেয়েই তা পালন করতে বদ্ধপরিকর রাসেল। শুক্রবার তিনি বললেন,”আমি প্লেয়ারদের ৬ মারা শেখাই। আমার মানসিকতায় কোনও বদল হবে না। এদের কারও সঙ্গে আমি খেলেছি, কারও বিপক্ষে। সুতরাং, আমার কোনও অসুবিধে হওয়ার কথা নয়।” আগের দিনই ফিন অ্যালেন বলছিলেন, তিনি চান রাসেলের থেকে ৬ মারা শিখতে। নেটে সেই চেষ্টা দেখাও গিয়েছে।

আগামীকাল প্রথম ম্যাচে নাইটরা বোলিং নিয়ে চিন্তায় থাকলেও ভরসার নাম ব্যাটিং। দলে রয়েছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র-র মতো কিউই ব্যাটাররা। দলে রয়েছেন অংকৃশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটাররা। গ্রিন আদৌ কত ওভার বল করবেন, সেই বিষয়ে ধন্দে ম্যানেজমেন্ট কারণ তাঁর সর্বোচ্চ গতি ১৩০ কিমি। নাইট দলে অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন পাওয়েল ও গ্রিন। স্পিন বোলিংয়ের দায়িত্ব সামলাবেন বরুণ ও নারিন। দলে রয়েছেন রিঙ্কু সিংয়ের মতো পাওয়ার হিটার। ওয়াংখেড়ের পিচে বরাবর পেসাররা সুবিধে পায়। এবার দেখার, রোহিতদের বিরুদ্ধে নাইটদের ‘পাওয়ার প্লেয়ার’ কে হয়ে উঠতে পারেন।

Follow Us