AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সচিন

নিজেই টুইট করে হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানালেন সচিন তেন্ডুলকর

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সচিন
ছবি সৌ: টুইটার
| Edited By: | Updated on: Apr 02, 2021 | 12:29 PM
Share

মু্ম্বই: হাসপাতালে ভর্তি হতে হল সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। টুইট করে নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। ৬ দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি । তারপর থেকে আইসোলেশনেই ছিলেন মাস্টার ব্লাস্টার। তাঁর পরিবারের বাকি সদস্যদের রিপোর্টও নেগেটিভ আসে। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হাসপাতালে ভর্তি হলেন তারকা ব্যাটসম্যান। পুরো সুস্থ হয়ে দ্রুত তিনি বাড়ি ফিরবেন বলে টুইটে আশা প্রকাশ করেছেন সচিন।

১০ বছর আগে আজকের দিনেই বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বজয় করেছিলেন সচিন-যুবরাজ-ধোনিরা। সেই মুহূর্ত এখনও অমলিন। বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তিতে সতীর্থদের শুভেচ্ছাও জানান মাস্টার ব্লাস্টার। হাসপাতালে ভর্তি হওয়ার কথাও একই টুইটে জানান সচিন।

আরও পড়ুন: নাইট শিবিরে কে হলেন এপ্রিল ফুল?

কিছুদিন আগেই রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়েছেলেন সচিন ভারতীয় ক্রিকেটের একাধিক প্রাক্তন তারকা। মাঠে ভর্তি দর্শকের উপস্থিতিতে হয়েছিল টুর্নামেন্ট। তখনই অনেকে প্রশ্ন তুলেছিলেন দেশ যখন কোভিডের সেকেন্ড ওয়েভের আতঙ্কে, তখন কেন এই ভাবে মাঠ ভর্তি দর্শকের উপস্থিতিতে এত বড় টুর্নামেন্ট আয়োজন করা হল? সচিন করোনা আক্রান্ত হওয়ার খবর আসার পর থেকে প্রশ্ন উঠছে মাস্টারের শরীরে করোনার হানা কি এই টুর্নামেন্টের ফল?

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা