AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sachin Tendulkar-Vinod Kambli: সচিনকে কাছে পেয়ে এ কী করলেন কাম্বলি! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়ো

Watch Video: ছেলেবেলায় একসঙ্গে ক্রিকেট সফর শুরু করেছিলেন। পরবর্তীতে ক্রিকেটের ঈশ্বরে পরিণত হন সচিন। আর কাম্বলি যেন কোথায় হারিয়ে গেলেন --- এমনটাই বলে ক্রিকেট মহল। রমাকান্ত আচরেকরের শিষ্য দু'জনই। সেই দ্রোণাচার্য গুরু আচরেকর আবার মেলালেন সচিন ও কাম্বলিকে।

Sachin Tendulkar-Vinod Kambli: সচিনকে কাছে পেয়ে এ কী করলেন কাম্বলি! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়ো
Sachin Tendulkar-Vinod Kambli: সচিনকে কাছে পেয়ে এ কী করলেন কাম্বলি! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়োImage Credit: X, PTI
| Updated on: Dec 04, 2024 | 2:06 PM
Share

কলকাতা: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিনোদ কাম্বলি (Vinod Kambli) এক সময় যেন ছিলেন হরিহর আত্মা। ছেলেবেলায় একসঙ্গে ক্রিকেট সফর শুরু করেছিলেন। পরবর্তীতে ক্রিকেটের ঈশ্বরে পরিণত হন সচিন। আর কাম্বলি যেন কোথায় হারিয়ে গেলেন — এমনটাই বলে ক্রিকেট মহল। রমাকান্ত আচরেকরের শিষ্য দু’জনই। সেই দ্রোণাচার্য গুরু আচরেকর আবার মেলালেন সচিন ও কাম্বলিকে। ছেলেবেলার বন্ধুকে কাছে পেলে কাম্বলি একটু বেশিই ভাবুক হয়ে পড়েছিলেন। যে কারণে সচিনকে ছাড়তে চাননি। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই তাঁদের বন্ধুত্ব নিয়েও নানা আলোচনা করা শুরু করেছেন।

সচিন ও কাম্বলিদের প্রয়াত কোচ রমাকান্ত আচরেকরের এক স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন দু’জনই। একই মঞ্চে ছিলেন তাঁরা। বিনোদ কাম্বলি মঞ্চের একপ্রান্তে বসেছিলেন। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় কিছুক্ষণ পর কাম্বলির কাছে পৌঁছে যান সচিন। একে অপরের হাত ধরে কিছুক্ষণ কথা বলেন। এরপর ভিডিয়োতে মনে হয়, সচিনের হাত ছাড়তে চাইছেন না কাম্বলি। এরপর হাসতে হাসতে সেখান থেকে নিজের আসনে চলে যান সচিন।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিনোদ কাম্বলির এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, তিনি ঠিকমতো হাঁটতে পারছেন না। তাঁকে ২জন ধরে এক জায়গা থেকে নিয়ে আসছেন। সেই সময় দু’রকম মন্তব্য শোনা গিয়েছিল। এক, তিনি অসুস্থ। দুই, তিনি মদ্যপ। একটা সময় পর জীবনে একাধিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন কাম্বলি। ক্রিকেট থেকে দূরে সরে যেতে থাকেন ধীরে ধীরে। কিন্তু তাঁর সঙ্গে সচিনের যে বন্ধুত্ব আজও অটুট রয়েছে, তার প্রমাণ পাওয়া গেল।

Follow Us
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?