AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL New Record: আরসিবির রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স, আইপিএলে ইতিহাস

SRH vs MI IPL 2024: ২০১৩ থেকে ২০২৪। অনেক বিধ্বংসী ইনিংস, হাইস্কোরিং ম্যাচ দেখা গিয়েছে। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রেকর্ড অক্ষত ছিল। হায়দরাবাদের ঘরের মাঠে নতুন রেকর্ড তৈরি হল। তার আভাস পাওয়া যাচ্ছিল ইনিংসের মাঝ পথ থেকেই। ক্রমশ সেই রেকর্ডের দিকে এগতে থাকে সানরাইজার্স। তবে জসপ্রীত বুমরার মতো বোলার থাকায় একটা আশঙ্কা ছিলই। স্লগ ওভারে বুমরা বরাবরই ভয়ঙ্কর। তিনিও পারলেন না আরসিবির রেকর্ড ভাঙা থেকে হায়দরাবাদকে আটকাতে।

IPL New Record: আরসিবির রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স, আইপিএলে ইতিহাস
Image Credit: IPL
| Updated on: Mar 27, 2024 | 10:04 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক স্কোর ছিল ২৬৩/৫। সেই ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই স্কোর গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। এ দিন ২০ ওভারে মাত্র ৩ উইকেটে ২৭৭ রান করে আইপিএলে নতুন রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। তাদের রেকর্ডে অবশ্য ক্রিস গেইলের মতো কোনও ইনিংস নেই। টিম গেমেই রেকর্ড হায়দরাবাদের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২০১৩ থেকে ২০২৪। অনেক বিধ্বংসী ইনিংস, হাইস্কোরিং ম্যাচ দেখা গিয়েছে। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রেকর্ড অক্ষত ছিল। হায়দরাবাদের ঘরের মাঠে নতুন রেকর্ড তৈরি হল। তার আভাস পাওয়া যাচ্ছিল ইনিংসের মাঝ পথ থেকেই। ক্রমশ সেই রেকর্ডের দিকে এগতে থাকে সানরাইজার্স। তবে জসপ্রীত বুমরার মতো বোলার থাকায় একটা আশঙ্কা ছিলই। স্লগ ওভারে বুমরা বরাবরই ভয়ঙ্কর। তিনিও পারলেন না আরসিবির রেকর্ড ভাঙা থেকে হায়দরাবাদকে আটকাতে।

ট্রাভিস হেড হায়দরাবাদের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। এরপরই ১৬ বলে হাফসেঞ্চুরি করে হেডকে ছাপিয়ে যান অভিষেক শর্মা। দুই প্রোটিয়া ব্যাটার এইডেন মার্কব়্যাম ও হেনরিখ ক্লাসেন ঝড় তোলেন। ইডেন গার্ডেন্সে মরসুমের প্রথম ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ক্লাসেন। যদিও দলকে জেতাতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৪ বলে ৮০ রানের অপরাজিত থাকেন। মার্কব়্যাম করেন ২৮ বলে ৪২। প্রোটিয়া অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ৫৫ বলে ১১৬।

Follow Us