AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2021: কথা কাটাকাটিতে জড়ালেন মর্গ্যান-অশ্বিন

ঠিক কী হয়েছিল? আউট হওয়ার সময় পিচের উপর দিয়েই দৌড়ে চলে যান অশ্বিন। যা নিয়ে প্রথমে প্রতিবাদ করেন টিম সাউদি। এরপর ইয়ন মর্গ্যান এগিয়ে এলে তাঁর সঙ্গে ঝামেলায় জড়ান দিল্লির অফস্পিনার। নাইট উইকেটরক্ষক দীনেশ কার্তিক এসে পরিস্থিতি সামলান।

IPL 2021: কথা কাটাকাটিতে জড়ালেন মর্গ্যান-অশ্বিন
মর্গ্যান ও অশ্বিন। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 10:46 AM
Share

শারজা: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিজয়রথ থামিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে অফের (Play Off) আশা জিইয়ে রেখেছেন মর্গ্যানরা (Eoin Morgan)। কিন্তু দিল্লির বিরুদ্ধে ম্যাচেই বাকবিতণ্ডায় জড়ালেন রবিচন্দ্রন অশ্বিন আর ইয়ন মর্গ্যান। উত্তপ্ত বাক্য বিনিময় চলল দু’জনের মধ্যেই। শুরুতে টিম সাউদির সঙ্গে ঝামেলায় জড়ান অশ্বিন (Ravichandran Ashwin)। এরপর ক্যাপ্টেন মর্গ্যানের সঙ্গে।

ঠিক কী হয়েছিল? আউট হওয়ার সময় পিচের উপর দিয়েই দৌড়ে চলে যান অশ্বিন। যা নিয়ে প্রথমে প্রতিবাদ করেন টিম সাউদি। এরপর ইওন মর্গ্যান এগিয়ে এলে তাঁর সঙ্গে ঝামেলায় জড়ান দিল্লির অফস্পিনার। নাইট উইকেটরক্ষক দীনেশ কার্তিক এসে পরিস্থিতি সামলান। বিরতির সময় এ বিষয়ে আম্পায়ার নীতীন মেননের সঙ্গেও অনেকক্ষণ কথা বলেন দিল্লি কোচ রিকি পন্টিং। ম্যাচে যদিও দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।

ভেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিন ও লকি ফার্গুসনের দুরন্ত বোলিংয়ের জোরে দিল্লিকে উড়িয়ে আইপিএলের প্লে অফের আশা আবার জাগিয়ে তুলল কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে ১০ পয়েন্ট ইওন মর্গ্যানের টিমের। পঞ্জাব, হায়দরাবাদ, রাজস্থানকে হারাতে পারলে প্লে-অফের অঙ্কটা আরও সহজ হয়ে যাবে নাইটদের কাছে।

১২০ বলের ম্যাচে ১২৮ রানের টার্গেট কিছুই নয়। এই রকম ম্যাচ জিততে হলে দারুণ বোলিং দরকার পড়ে। তার উপর টি-টোয়েন্টি ম্যাচ পরতে পরতে পাল্টে যায়। মর্গ্যানের টিম অবশ্য কোনও ভাবেই দিল্লি ম্যাচ হাতছাড়া করতে চায়নি। শুভমন গিল ৩০ রানের ইনিংস খেলেন। নীতীশ রানা ২৭ বলে ৩৬ নট আউট থেকে বাকি কাজটা শেষ করেন। মাত্র ১০ বলে ঝড় বইয়ে দিয়ে যান নারিন। ২টো ছয় ও একটা চার সহকারে ২১ রান করেন তিনি। আবেশ খানের ৩ উইকেটের পাশাপাশি অশ্বিন, রাবাডা, নর্টজে ১টি করে উইকেট নিলেন।

আরও পড়ুন: IPL 2021: দুরন্ত বোলিংয়ে দিল্লি বধ কেকেআরের

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে