AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SL vs AUS: আম্পায়ারিং ভুলে ফিল্ডিংয়ে কুমার ধর্মসেনা, দেখুন ভাইরাল ভিডিও

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীন এক অবাক করা দৃশ্য দেখা গিয়েছে।

SL vs AUS: আম্পায়ারিং ভুলে ফিল্ডিংয়ে কুমার ধর্মসেনা, দেখুন ভাইরাল ভিডিও
SL vs AUS: আম্পায়ারিং ভুলে ফিল্ডিংয়ে কুমার ধর্মসেনা, দেখুন ভাইরাল ভিডিও
| Edited By: | Updated on: Jun 20, 2022 | 12:35 PM
Share

কলম্বো: শ্রীলঙ্কার (Sri Lanka) ঘরের মাঠে চলছে অজিদের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে (ODI) সিরিজ। রবিরাতে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ছিল সিরিজের তৃতীয় ম্যাচ। এই মুহূর্তে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে লঙ্কানরা। তৃতীয় ওয়ান ডে-তে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে অজিরা। দাসুন শানাকাদের সিরিজে এগিয়ে যাওয়ার জন্য টার্গেট ছিল ২৯২। পত্থুম নিশঙ্কা-কুশল মেন্ডিসরা ৪ উইকেট হারিয়ে, ৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ট্রাভিস হেডদের বিরুদ্ধে। তবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীন এক অবাক করা দৃশ্য দেখা গিয়েছে। আর একটু হলেই আম্পায়িং ভুলে ক্যাচ নিয়ে বসছিলেন কুমার ধর্মসেনা (Kumar Dharmasena)। ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটারে সেই ছবিও পোস্ট করা হয়েছে।

মজা করে ক্রিকেট অস্ট্রেলিয়া সেই ছবির ক্যাপশনে লেখে, ‘ক্যাচ! আম্পায়ার কুমার ধর্মসেনাকে দেখে মনে হচ্ছে তিনি ফর্মে চলে এসেছেন… যদিও তিনি শেষ অবধি তা করেননি।’

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় একদিনের ম্যাচে আম্পায়ার কুমার ধর্মসেনা আসলে ঠিক কী করেছিলেন?

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন আম্পায়ার কুমার ধর্মসেনা দাঁড়িয়ে ছিলেন স্কোয়ার লেগে। আর সেই সময় ট্রাভিস হেড স্কোয়ার লেগে শট খেলেন, বল উড়ে যায় স্কোয়ার লেগ আম্পায়ারের দিকে। এমনটা অনেক ম্যাচেই দেখা গিয়েছে। এই সকল ক্ষেত্রে সব অম্পায়াররাই বলের নাগাল এড়িয়ে সরে যান। তবে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার, আইসিসি এলিট প্যানেল আম্পায়ার কুমার ধর্মসেনাকে দেখা যায় অন্য রূপে। ফিল্ডারদের মতোই ক্যাচ ধরার ভঙ্গিতে দু’হাত সামনে নিয়ে আসেন তিনি।

যদিও ধর্মসেনা আসলে বল ধরেননি বা ক্যাচ ধরার পুরোপুরি চেষ্টাও করেননি। তবে টেলিভিশন ক্যামেরার তাঁর যে ছবি ধরা পড়েছে তা, ক্রিকেট অস্ট্রেলিয়া পোস্ট করার পরে, ক্রিকেটপ্রেমীরা মন্তব্য করেছে যে, ধর্মসেনা হয়তো ভুলেই গিয়েছিলেন যে তিনি এখন আর শ্রীলঙ্কার ক্রিকেটার নন।

কুমার ধর্মসেনার এই কাণ্ড দেখে টুইটারে কেউ আবার লেখেন, ‘তিনি নিজের সময়ে ফিরে গিয়েছেন।’

টুইটারে কেউ আবার কমেন্ট করেন যে, ‘এক মুহূর্তের জন্য ব্যাটসম্যানের প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল নিশ্চিত।’

শ্রীলঙ্কার প্রাক্তন তারকা রাসেল আর্নন্ড হাসির ইমোজি পোস্ট করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার শেয়ার করা ছবিতে।

Follow Us