Virat Kohli: আসল মশলাটাই তো শেষ, তাই… গম্ভীরের সঙ্গে আলিঙ্গন নিয়ে মুখ খুললেন কিং কোহলি

Gambhir vs Kohli: এক অনুষ্ঠানে গিয়ে বিরাট কোহলি জানান, তাঁর মনে হয় তাঁর ব্যবহারে দর্শকরা হতাশ হয়েছে। আসলে বিরাট ও গৌতম ২২ গজে মুখোমুখি হওয়া মানেই একটা গম্ভীর পরিস্থিতি হবে, আশা করেন ক্রিকেট প্রেমীরা। গত বারের আইপিএলে সেই দৃশ্য দেখা গিয়েছিল। ঝামেলায় জড়িয়েছিলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। এ বার সেই ঝামেলায় ইতি হয়েছে।

Virat Kohli: আসল মশলাটাই তো শেষ, তাই... গম্ভীরের সঙ্গে আলিঙ্গন নিয়ে মুখ খুললেন কিং কোহলি
Virat Kohli: আসল মশলাটাই তো শেষ, তাই... গম্ভীরের সঙ্গে আলিঙ্গন নিয়ে মুখ খুললেন কিং কোহলিImage Credit source: X

Apr 11, 2024 | 5:00 PM

কলকাতা: চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম কেকেআর ম্যাচে একটা আলাদা লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। যে লড়াই জমতে পারত বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীর (Gautam Gambhir) মুখোমুখি হলেই। কিন্তু কোথায় কী! এ বারের আইপিএলে আরসিবির ঘরের মাঠে উল্টো ছবি দেখা গিয়েছিল। বিরাট ও গৌতম একে অপরকে আলিঙ্গন করছেন। হাসি মুখে কথা বলছেন। এই দৃশ্য দর্শকরা যে দেখবেন, তেমনটা কল্পনা করেননি। তাই অনেকেই এ বারের আইপিএলে (IPL) কোহলি-গম্ভীরকে আলিঙ্গন করতে দেখে অবাক হয়েছিলেন। এ বার গৌতমের সঙ্গে আলিঙ্গন নিয়ে প্রথম বার মুখ খুললেন বিরাট কোহলি।

এক অনুষ্ঠানে গিয়ে বিরাট কোহলি জানান, তাঁর মনে হয় তাঁর ব্যবহারে দর্শকরা হতাশ হয়েছে। আসলে বিরাট ও গৌতম ২২ গজে মুখোমুখি হওয়া মানেই একটা গম্ভীর পরিস্থিতি হবে, আশা করেন ক্রিকেট প্রেমীরা। গত বারের আইপিএলে সেই দৃশ্য দেখা গিয়েছিল। ঝামেলায় জড়িয়েছিলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। এ বার সেই ঝামেলায় ইতি হয়েছে। বিরাট বলেন, ‘আমার ব্যবহারে মানুষজন হতাশ। আমি এর আগে নবীনকে জড়িয়ে ধরেছিলাম। আর সেদিন তো গৌতি ভাই-ও আমাকে জড়িয়ে ধরল। ফলে আর মশলা নেই। তাই অনেকেই আমার উপর হতাশ হয়েছে।’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।


২০২৩ সালের আইপিএলে আফগান বোলার নবীন উল হক, যিনি লখনউ টিমের হয়ে খেলছিলেন, তাঁর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট। সেই সূত্র ধরেই গৌতমের সঙ্গেও ঝামেলা বাঁধে বিরাটের। অবশ্য গত বছরের ওডিআই বিশ্বকাপের সময় ভারত-আফগানিস্তান ম্যাচে বিরাট-নবীন ঝামেলা ইতি হয়। দুই ক্রিকেটার একে অপরকে আলিঙ্গন করেছিলেন সে বার।

Follow Us