AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: দেরাদুন-অ্যাডিলেড ওভাল… ১০.২৭৯ কিমি সফর শেষে ‘বিরাট দর্শন’ কোহলির ভক্তর

বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে দেখার জন্য তাঁর এক ভক্ত দেরাদুন থেকে ছুটেছেন অ্যাডিলেডে। সফর করেছেন ১০.২৭৯ কিমি। আর সফর শেষ হতে কোহলির সেই ভক্তর স্বপ্নপূরণও হয়েছে। কোহলির সঙ্গে দেখা হওয়ার পর কী অবস্থা হয়েছে সেই ভক্তর?

Virat Kohli: দেরাদুন-অ্যাডিলেড ওভাল... ১০.২৭৯ কিমি সফর শেষে 'বিরাট দর্শন' কোহলির ভক্তর
Virat Kohli: দেরাদুন-অ্যাডিলেড ওভাল... ১০.২৭৯ কিমি সফর শেষে 'বিরাট দর্শন' কোহলির ভক্তর
| Updated on: Dec 13, 2024 | 4:17 PM
Share

কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) ভক্তর সংখ্যা গুনে শেষ করা যায় না। দেশে তো বটেই, বিদেশেও তাঁর অগণিত ফ্যানরা রয়েছেন। তাঁর এমন এক পাগল ভক্তর খোঁজ মিলেছে এ বার। যিনি অস্ট্রেলিয়ার মাটিতে কিং কোহলির খেলা দেখতে চেয়েছিলেন। তাই দেরাদুন থেকে ছুটেছেন অ্যাডিলেডে। সফর করেছেন ১০.২৭৯ কিমি। আর সফর শেষ হতে কোহলির সেই ভক্তর স্বপ্নপূরণও হয়েছে। কোহলির সঙ্গে দেখা হওয়ার পর কী অবস্থা হয়েছে সেই ভক্তর?

বিরাটের সেই পাগল ভক্তর নাম শোভিত ভিরমানি। তিনি কোহলিকে নিয়ে বইও লিখেছেন। ইন্সটাগ্রামে একঝাঁক ছবি শেয়ার করে বিরাটের ওই ভক্ত তাঁর সঙ্গে দেখা হওয়ার অনুভূতি শেয়ার করেছেন। তিনি ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, ‘যখন আমি দেরাদুন থেকে দিল্লিতে যাই, সেই সময় ভাবছিলাম এই সফরটা তখনই আমার জন্য স্মরণীয় হবে অস্ট্রেলিয়ায় যদি বিরাট কোহলির সঙ্গে দেখা হয়। তবে এটা আমি কল্পনাও করতে পারিনি যে প্লেয়াররা এবং দলের সকলে আমার সঙ্গে এত ভালো ব্যবহার করবে। এ ভাবে স্বপ্নপূরণ হতে পারে, আমার জানা ছিল না। ২০১৪ সাল থেকে আমি স্বপ্ন দেখতাম অস্ট্রেলিয়ায় বিরাট কোহলিকে খেলতে দেখব। তবে আমি এটা ভাবিনি যে অ্যাডিলেডে আমার সেই স্বপ্নটা পূরণ হবে। এটা ঈশ্বরের পরিকল্পনা।’

সেখানেই থামেননি কোহলির ওই ভক্ত। তিনি উল্লেখ করেন, বিরাট কোহলি জানেন যে তাঁকে নিয়ে বইও “Virat Kohli -The master of all 3 formats” লিখেছেন তাঁর ওই ভক্ত। বিরাটকে নিজের লেখা বই উপহার দিয়েছেন তাঁর ভক্ত। কোহলি তাঁর সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। অটোগ্রাফ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সকল ছবি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?