AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলয় ছেড়ে বাড়ি ফিরলেন বিরাট

ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে নিজের ছবি শেয়ার করেন বিরাট (Virat Kohli)। কয়েকদিন আগেই বোর্ডের (BCCI) তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছিল, ভারত-ইংল্যান্ড সিরিজে খেলা ক্রিকেটারদের আইপিএলের (IPL) জন্য কোয়ারান্টিনে থাকতে হবে না।

বলয় ছেড়ে বাড়ি ফিরলেন বিরাট
বাড়ি ফিরলেন বিরাট কোহলি। ছবি: ইনস্টাগ্রাম
| Updated on: Mar 30, 2021 | 7:45 PM
Share

মুম্বই: আইপিএল শুরুর আগে বাড়ি ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং কন্যা ভামিকার সঙ্গে সময় কাটাতেই মুম্বইয়ের বাড়িতে গেলেন ভারত অধিনায়ক। ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীন বিরাটের সঙ্গেই ছিলেন তাঁর স্ত্রী আর কন্যা। পয়লা এপ্রিল চেন্নাইয়ে আরসিবির (RCB) সংসারে যোগ দেওয়ার কথা বিরাট কোহলির।

আরও পড়ুন: কেকেআরের নেটে নেমে পড়লেন করুণ নায়ার

ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে নিজের ছবি শেয়ার করেন বিরাট (Virat Kohli)। কয়েকদিন আগেই বোর্ডের (BCCI) তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছিল, ভারত-ইংল্যান্ড সিরিজে খেলা ক্রিকেটারদের আইপিএলের (IPL) জন্য কোয়ারান্টিনে থাকতে হবে না। যেহেতু জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ক্রিকেটাররা রয়েছেন তাই আলাদা করে ৭ দিনের জন্য নিভৃতবাসে যেতে হবে না তাঁদের। ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ করে আরসিবির (RCB) সংসারে যোগ না দিয়ে বাড়ি ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। অর্থাৎ জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়েছেন তিনি। তাই আইপিএলে (IPL) নামার আগে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে যেতে হবে বিরাট কোহলিকে (Virat Kohli)।

Virat at Home

বাড়িতে বিরাট। ছবি: ইনস্টাগ্রাম

৯ এপ্রিল থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে বিরাট কোহলির আরসিবি। রোহিত শর্মাদের বিরুদ্ধে খেলতে হলে ২ তারিখের মধ্যে চেন্নাইয়ে আরসিবির শিবিরে যোগ দিতে হবে কোহলিকে। কারণ টিম হোটেলে পৌঁছে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে তাঁকে। সূত্রের খবর, ১ তারিখই আরসিবির সংসারে যোগ দিতে চলেছেন বিরাট কোহলি।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন