AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ভুল খবর ছড়াবেন না… বিরাটকে নিয়ে কেন বললেন বিকাশ?

বিরাটকে ঘিরে তাতেও গুঞ্জন থামছে না। মা সরোজ যখন ভালো আছেন, তা হলে কেন ভারতীয় দল থেকে ছুটি নিতে হল বিরাটকে? স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা, এই তত্ত্বই আবার ফিরে আসছে। আর তাতেও কাটছে না জটিলতা। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি সিরিজে পাওয়া যাবে তো বিরাটকে?

Virat Kohli: ভুল খবর ছড়াবেন না... বিরাটকে নিয়ে কেন বললেন বিকাশ?
ভুল খবর ছড়াবেন না... বিরাটকে নিয়ে কেন বললেন বিকাশ?
| Edited By: | Updated on: Jan 31, 2024 | 1:15 PM
Share

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে অনেক দিন পাঁচ টেস্টের সিরিজ খেলছে ভারত। হায়দরাবাদ টেস্টে ভারত হেরে বেশ চাপে। বিশাখাপত্তনম টেস্ট শুরু ২ ফেব্রুয়ারি থেকে। প্রথম দুটো টেস্টে খেলছেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন তিনি। মনে করা হচ্ছিল, স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। তাই তিনি সরে দাঁড়িয়েছেন প্রথম দুটো টেস্ট থেকে। পরের তিনটে টেস্টে ভারতের হয়ে নামবেন কিনা, তা নিয়ে হঠাৎই সংশয় দেখা দিয়েছে এক অন্য খবরের জন্য়। বিরাটের মা সরোজ কোহলি নাকি অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির পোস্ট ঘিরে হঠাৎই হইচই পড়ে যায়। কিন্তু বিরাটের (Virat Kohli) দাদা বিকাশ যা বললেন, তাতে তৈরি হল অন্য বিভ্রান্তি।

গত বছর সেপ্টেম্বরে বিরাটের মা লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন গুরগাঁওয়ের এক হাসপাতালে। বিশ্বকাপের জন্য ছেলেকে নাকি বিরক্ত করতে চাননি সরোজ। সেই একই সমস্যা আবার দেখা দিয়েছে। মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিরাট। যে কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন প্রথম দুটো টেস্ট থেকে। এই খবরকে উড়িয়ে দিলেন বিরাটের দাদা বিকাশ কোহলি। তিনি ইন্সটাগ্রামে যে স্টোরি পোস্ট করে লিখেছেন, ‘একটা মিথ্যে খবর বাজারে ছড়িয়েছে। আমাদের মায়ের নাকি শরীরিক অবস্থা ভালো নয়। একটা জিনিস পরিষ্কার করে দেওয়া উচিত, আমাদের মা একবারে ভালো আছেন, সুস্থ আছেন। মিডিয়া সহ সবাইকে অনুরোধ করব, পুরোটা না জেনে দয়া করে এমন খবর ছড়াবেন না।’

View this post on Instagram

A post shared by Vikas Kohli (@vk0681)

বিরাটকে ঘিরে তাতেও গুঞ্জন থামছে না। মা সরোজ যখন ভালো আছেন, তা হলে কেন ভারতীয় দল থেকে ছুটি নিতে হল বিরাটকে? স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা, এই তত্ত্বই আবার ফিরে আসছে। আর তাতেও কাটছে না জটিলতা। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি সিরিজে পাওয়া যাবে তো বিরাটকে?

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের