Dhruv Jurel: ধ্রুবর পারফরম্যান্সে ‘জুয়েল’ খুঁজে পেয়েও চিন্তায় ভারত!
India vs England Test Series: খুব বেশি প্রথম শ্রেনির ম্যাচ খেলেননি ধ্রুব জুরেল। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেও সেই অর্থে নজরে পড়েননি। ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন ধ্রুব। ভারতীয় দলের ওপেনার যশস্বী ও ধ্রুব একই ব্যাচের। ধ্রুব জুরেল নজরে এসেছেন মূলত গত বারের আইপিএল থেকেই। কয়েক মাস আগেই ভারত এ দলে সুযোগ পান। পারফর্ম করেন। টেস্ট স্কোয়াডেও জায়গা মেলে। রাজকোটে টেস্ট অভিষেক। তাঁকে দেখে কি তাই মনে হয়েছে?

ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ভারত। ধরমশালায় শেষ ম্যাচ। কিন্তু এখন থেকেই যেন একটা চিন্তা ঘুরছে। ধ্রুব জুরেলের ভবিষ্যৎ কী? আপাত দৃষ্টিতে প্রশ্নটা অবাস্তব শোনাতে পারে। ধ্রুব জুরেল তো ভালো পারফর্ম করেছে। তা হলে ওঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তা কীসের? ইংল্যান্ড সিরিজে বেশ কয়েকজনের টেস্ট অভিষেক হয়েছে। ভারতীয় শিবিরে রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং আকাশ দীপ। আলাদা করে ধ্রুব জুরেলকে নিয়ে ভাবনা কেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
খুব বেশি প্রথম শ্রেনির ম্যাচ খেলেননি ধ্রুব জুরেল। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেও সেই অর্থে নজরে পড়েননি। ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন ধ্রুব। ভারতীয় দলের ওপেনার যশস্বী ও ধ্রুব একই ব্যাচের। ধ্রুব জুরেল নজরে এসেছেন মূলত গত বারের আইপিএল থেকেই। কয়েক মাস আগেই ভারত এ দলে সুযোগ পান। পারফর্ম করেন। টেস্ট স্কোয়াডেও জায়গা মেলে। রাজকোটে টেস্ট অভিষেক। তাঁকে দেখে কি তাই মনে হয়েছে?
রাজকোটে অভিষেক টেস্টে ৪০ রানের ইনিংস। কিপিংয়েও নজর কেড়েছেন। তবে রাঁচি ম্যাচে পরিণত এক ধ্রুব জুরেলকে পাওয়া গিয়েছে। প্রথম ইনিংসে তাঁর ৯০ রানের ইনিংসই ম্যাচের রং পাল্টে দেয়। সবচেয়ে বড় কথা, কুলদীপ যাদব এবং আকাশ দীপকে সঙ্গে নিয়ে দুটো জুটি। দ্বিতীয় ইনিংসে ১৯২ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু দিয়েছিল ওপেনিং জুটি। শোয়েব বশির হঠাৎই চাপে ফেলেন ভারতকে। রোহিত শর্মা, রজত পাতিদার, জাডেজা, সরফরাজ খান আউট। জাডেজা ও সরফরাজ পরপর ডেলিভারিতে আউট হন। হ্যাটট্রিক বল ফেস করেন ধ্রুব। শুভমন গিলের সঙ্গে স্ট্রাইক রোটেট করে দুর্দান্ত একটা জুটি গড়েন।
ধ্রুব জুরেল যে ভাবে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল অন্তত একশোটি প্রথম শ্রেনির ম্যাচের অভিজ্ঞতা নিয়ে নেমেছেন। তাঁর পরিণত মানসিকতায় মুগ্ধ সকলেই। সঙ্গে ভাবনাও ঘুরছে, ধ্রুবের মধ্যে একটা বিষয় পরিষ্কার, লম্বা রেসের ঘোড়া। ঋষভ পন্থ সুস্থ হয়ে উঠছেন। ঋষভ ফিরলে ধ্রুব জুরেলের জায়গা কোথায়! ধারাভাষ্যে সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন ক্রিকেটারাও এই ভাবনার কথা জানিয়েছেন। এত ভালো পারফরম্যান্সের পরও নিয়মিত খেলার সুযোগ পাবেন তো ধ্রুব জুরেল?
