AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: বিরাটকে ছাড়া বিশ্বকাপ টিম! অসম্ভব, বলছেন সাত ফুটের পেসার

ICC MEN’S T20 WC 2022: রোহিত শর্মা এবং বিরাট কোহলি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর দেশের হয়ে এই ফরম্যাটে খেলছিলেন না। অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরেছিলেন। রোহিত তিন ম্যাচেই খেলেন। নেতৃত্বও দেন। আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রোহিত। প্রথম ম্যাচে খেলেননি বিরাট কোহলি। বাকি দু-ম্যাচেও তাঁর পারফরম্যান্স আহামরি ছিল না। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলেননি বিরাট। ভারতের তরুণ ক্রিকেটাররা অনবদ্য পারফর্ম করেছেন।

Virat Kohli: বিরাটকে ছাড়া বিশ্বকাপ টিম! অসম্ভব, বলছেন সাত ফুটের পেসার
Image Credit: X
| Updated on: Mar 14, 2024 | 12:08 AM
Share

টি-টোয়েন্টি ফরম্যাটে উদ্বোধনী বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর থেকে অপেক্ষা বেড়েই চলেছে। জুনে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বোর্ড সচিব জয় শাহ তা নিশ্চিত করেছেন। কিন্তু ভারতের স্কোয়াড কী হবে, এখন থেকেই বলা কঠিন। এর মধ্যেই জল্পনা চলছে বিরাট কোহলিকে নিয়ে। তাঁকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছা হবে, এমনটাই সূত্রের খবর। যদিও পাকিস্তানের সাত ফুটের পেসার এই জল্পনায় বিশ্বাসী নন। তাঁর মতে, বিরাট কোহলিকে ছাড়া ভারতের বিশ্বকাপ টিম, অসম্ভব। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রোহিত শর্মা এবং বিরাট কোহলি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর দেশের হয়ে এই ফরম্যাটে খেলছিলেন না। অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরেছিলেন। রোহিত তিন ম্যাচেই খেলেন। নেতৃত্বও দেন। আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রোহিত। প্রথম ম্যাচে খেলেননি বিরাট কোহলি। বাকি দু-ম্যাচেও তাঁর পারফরম্যান্স আহামরি ছিল না। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলেননি বিরাট। ভারতের তরুণ ক্রিকেটাররা অনবদ্য পারফর্ম করেছেন।

বিরাটকে ছাড়া বিশ্বকাপের টিম গড়াকে অসম্ভব বলছেন পাকিস্তানের পেসার মহম্মদ ইরফান। সাত ফুটের বেশি উচ্চতার এই পাক পেসার বলছেন, ‘বিরাটকে ছাড়া বিশ্বকাপের টিম গড়া সম্ভব নয়। এ বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। বিরাট বড় মাপের ব্যাটার। গত বছর ওয়ান ডে বিশ্বকাপে ওর পারফরম্যান্স আমরা সকলেই দেখেছি। বিশ্বকাপে ও একাই ৩-৪টে ম্যাচ জিতিয়েছে। ওরকম পরিস্থিতিতে বিরাট পারফর্ম না করলে ভারত ৩-৪ টে ম্যাচ হারত। এমনকি গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছেও হারত।’

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলের পারফরম্যান্সকেও গুরুত্ব দেওয়া হবে। বিরাট কোহলি আইপিএলে কেমন পারফর্ম করেন সে দিকেও নজর থাকবে। হতেই পারে, বিরাটকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ল ভারত!

Follow Us