AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: এর চেয়ে জঘন্য আর কী হতে পারে? বাবরদের ধুয়ে দিলেন পাক কিংবদন্তি

ICC MEN’S T20 WC 2024: ফরম্যাট যাই হোক, হতাশা জারি। আইসিসির সহযোগী দেশগুলির বিরুদ্ধে কালে-ভদ্রে ভালো পারফরম্যান্স দেখা যায়। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে পরিস্থিতি সঙ্গীন। বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই যেমন। আমেরিকা যত বড়ই হোক, ক্রিকেটে যে তারা লিলিপুট এ আর বলার অপেক্ষা রাখে না।

Pakistan Cricket: এর চেয়ে জঘন্য আর কী হতে পারে? বাবরদের ধুয়ে দিলেন পাক কিংবদন্তি
Image Credit: PCB
| Updated on: Jun 07, 2024 | 1:51 PM
Share

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হারের অনেক ঘণ্টা পেরিয়ে গিয়েছে। পাকিস্তান ক্রিকেটের অস্বস্তি অবশ্য কমছে না। তার অন্যতম কারণ, রবিবার চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। অন্য দিকে, পাকিস্তানের শুরুটাই হার দিয়ে। এর চেয়েও অস্বস্তির মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার। ঘরে বাইরে প্রবল সমালোচনার শিকার পাকিস্তান ক্রিকেট টিম। একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রর পারফরম্যান্স তথাকথিত ছোট দলগুলিকে প্রেরণা জোগাচ্ছে। তেমনই নিজেদের ক্রিকেট টিমেরই মুণ্ডপাত করছেন পাকিস্তানের কিংবদন্তিরা।

পাকিস্তান ক্রিকেট ভালো সময়ের চেয়ে খারাপটাই দেখেছে বেশি। অন্তত গত কয়েক বছরের নিরিখে এমনটাই বলা যায়। ফরম্যাট যাই হোক, হতাশা জারি। আইসিসির সহযোগী দেশগুলির বিরুদ্ধে কালে-ভদ্রে ভালো পারফরম্যান্স দেখা যায়। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে পরিস্থিতি সঙ্গীন। বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই যেমন। আমেরিকা যত বড়ই হোক, ক্রিকেটে যে তারা লিলিপুট এ আর বলার অপেক্ষা রাখে না। এ বার তাদের কাছেও হারে সোচ্চার হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা বোর্ড কর্তা রামিজ রাজা বলছেন, এর চেয়ে জঘন্য আর কী হতে পারে! নিজের ইউটিউব চ্যানেলে রামিজ রাজা বলেন, ‘অনেক সময়ই মনে হয়, খুবই খারাপ খেলছে পাকিস্তান। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও হার! এর চেয়ে জঘন্য আর কী হতে পারে! এই ম্যাচটা পাকিস্তানেরই জেতা উচিত ছিল। মেনে নিলাম, শুরুর দিকে বল সুইং কিংবা সিম হচ্ছিল না। কিন্তু আমেরিকার সঙ্গে তুলনায় পাকিস্তান তো বড় টিম।’

রামিজ আরও যোগ করেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভয় পাওয়া উচিত ছিল আমেরিকার। অথচ একের পর এক ভুল। টিম বাছাই থেকে পরিকল্পনা। টিমের থিঙ্কট্যাঙ্ক যেন ঘুমিয়ে ছিল। টিমের অন্দরে এবং বাইরে প্রচুর ভুল হয়েছে। তবে এখন দোষারোপের সময় নয়। কী ভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটা নিয়ে ভাবা প্রয়োজন।’

Follow Us