AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026, NED vs JPN : দু’বার এগিয়েও জয় অধরা, নীল-সাদার কাছে আটকে গেল গেরুয়া বাহিনী!

NED vs JAP: অন্যবারের বিশ্বকাপের মতো আবারও মন জিতলেন জাপান সমর্থকরা। খেলা শেষ হওয়ার পর পুরো স্টেডিয়াম পরিষ্কার করে মাঠ ছাড়েন জাপানের সমর্থকরা। অতীতে রাশিয়া, কাতারে বিশ্বকাপ চলাকালীন এই দৃশ্য দেখেছে ফুটবল বিশ্ব। জাপানের 'হার না মানা' মনোভাবই হারতে দিল না নাকামুরাদের।

FIFA World Cup 2026, NED vs JPN : দু'বার এগিয়েও জয় অধরা, নীল-সাদার কাছে আটকে গেল গেরুয়া বাহিনী!
গোলের পর উচ্ছ্বাস জাপানের।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 15, 2026 | 12:09 PM
Share

নেদারল্যান্ডস – ২ (ভার্জিল ভান ডাইক, সামারভিল) : জাপান – ২ (নাকামুরা, কামাডা)

ডালাস : বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে বড় দলগুলো যেমন চমক দেখাচ্ছে, তেমনই ছোট দলগুলোও উঠে আসছে। আজ রাতে যেমন জাপানের (Japan) কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে জেতা ম্যাচ মাঠে ফেলে এল নেদারল্যান্ডস (Netherlands)। ৮৯ মিনিটে গোল করে দলকে নিশ্চিত হার থেকে বাঁচালেন ডাইচি কামাডা (Daichi Kamada)। তবে জাপানের এই চমক কিন্তু নতুন নয়। ২০২২ বিশ্বকাপে জার্মানি (Germany), স্পেনকে (Spain) হারিয়ে অঘটন ঘটিয়েছিলেন জাপানের খেলোয়াড়রা। আজকেও সেই ‘হার না মানা’ মনোভাবই হার থেকে বাঁচল জাপান।

প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সহজ সুযোগ মিস করেছিল দুই দলই। তবে প্রথমার্ধেই বলের দখল রাখার চেষ্টা করছিল দুই দল। কিন্তু বেশ কিছু সহজ সুযোগও মিস করেছে নেদারল্যান্ডস। যেখানে জাপান মানেই আগ্রাসী ফুটবল, সেখানে এই খেলা দেখে হতাশ হতে হচ্ছিল বারবার। নাকামুরারা বেশ কিছু গোলের সুযোগ পেলেও খাতা খোলেনি জাপানের।

তবে দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পায় নেদারল্যান্ডস। ৫১ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিন ভান ডাইক। এর ৬ মিনিট পরেই পালটা প্রত্যাঘ্যাত করে জাপান। তাকেফুসা কুবোর পাস থেকে গোল করে যান কিইটো নাকামুরা। ৭ মিনিট পরে আবার গোল করে নেদারল্যান্ডস। গ্রাভেনবার্খের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিসেনসিও সামারভিল। এরপর জাপান গোলের চেষ্টা করলেও গোল আসেনি। তবে ৮৯ মিনিটে কপাল খুলল জাপানের। কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছুইঁয়ে বল জালে জড়িয়ে দেন ডাইচি কামাডা। তবে বলের হেডটি করেছিলেন কোকি ওগাওয়া। কিন্তু গোলের কৃতিত্ব পেলেন কামাডা। নির্ধারিত সময়ে ২-২ ড্র করল জাপান।

তবে অন্যবারের বিশ্বকাপের মতো আবারও মন জিতলেন জাপান সমর্থকরা। খেলা শেষ হওয়ার পর পুরো স্টেডিয়াম পরিষ্কার করে মাঠ ছাড়েন জাপানের সমর্থকরা। অতীতে রাশিয়া, কাতারে বিশ্বকাপ চলাকালীন এই দৃশ্য দেখেছে ফুটবল বিশ্ব। এবার আমেরিকাতেও একই কাজ করে বিশ্বের ফুটবল সমর্থকদের মন জিতলেন জাপানের সমর্থকরা।

Follow Us