AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fifa World Cup: ফুটবলপ্রেমীদের জন্য বিরাট সুখবর, ৪৮ ঘন্টার মধ্যে জানা যাবে বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের নাম!

Fifa WC stream in India: এর আগে ভারতের বাজারে এই স্বত্ব কেনার জন্য রিলায়েন্স-ডিজনি এবং সোনি পিকচার্স নেটওয়ার্কের সঙ্গে আলোচনা চালালেও তা সফল হয়নি। সোনি এই সম্প্রচার নিয়ে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিড প্রকাশ হয়নি। তবে সব জল্পনা কাটিয়ে চুক্তি প্রায় শেষের মুখে।

Fifa World Cup: ফুটবলপ্রেমীদের জন্য বিরাট সুখবর, ৪৮ ঘন্টার মধ্যে জানা যাবে বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের নাম!
Huge Update on FIFA World Cup 2026 Official Broadcaster for Indian Viewers.Image Credit: Getty Images
| Edited By: | Updated on: May 30, 2026 | 5:48 PM
Share

কলকাতা : ভারতীয় ফুটবলপ্রেমীদের (Indian Football) জন্য স্বস্তির খবর। অবশেষে কাটতে চলেছে ২০২৬ বিশ্বকাপের (2026 Fifa World Cup) সম্প্রচার নিয়ে তৈরী হওয়া জটিলতা। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই আসতে চলেছে আনুষ্ঠানিক ঘোষণা। সূত্রের খবর, আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা (FIFA) এবং জি নেটওয়ার্কের (Zee Network) মধ্যে সম্প্রচার স্বত্ব নিয়ে আলোকনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আনুমানিক ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের ($30-35M) বা ভারতীয় মূল্যে প্রায় ২৯০ কোটি টাকার বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হতে চলেছে।

এর আগে ভারতের বাজারে এই স্বত্ব কেনার জন্য রিলায়েন্স-ডিজনি এবং সোনি পিকচার্স নেটওয়ার্কের সঙ্গে আলোচনা চালালেও তা সফল হয়নি। সোনি এই সম্প্রচার নিয়ে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিড প্রকাশ হয়নি। এই নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের সমস্ত ম্যাচ জি-এর সদ্য চালু হওয়া স্পোর্টস চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি, ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’ (Zee 5)-এ ম্যাচগুলোর লাইভ স্ট্রিম করা যাবে। এমনকি ভারতীয় দর্শকের কথা মাথায় রেখে একাধিক আঞ্চলিক ভাষাতেও খেলা দেখার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে।

এর আগে জি-এর কোম্পানির কোনও খেলার চ্যানেল ছিল না। কিন্তু এই বিশ্বকাপের আবহে মোট ৪টি নতুন স্পোর্টস চ্যানেল নিয়ে এসেছে জি। সেগুলি হল ‘ইউনাইট৮ স্পোর্টস ১ (হিন্দি)’ ও ‘ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি’ এবং ইংরেজির জন্য ‘ইউনাইট৮ স্পোর্টস ২’ ও ‘ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি’। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেগা টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী ১১ জুন থেকে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ৩২টি দেশের বদলে মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করতে চলেছে। সব মিলিয়ে মোট ১০৪টি ম্যাচ খেলা হবে এবং ভারতের দর্শকরা সব ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাবেন।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ভারতের বাজারের জন্য ফিফা শুরুতে যে দর হেঁকেছিল, গত কয়েক মাসে তা অনেকটাই কমাতে বাধ্য হয়েছে তারা। কারণ হিসেবে মনে করা হচ্ছে, ম্যাচগুলো উত্তর আমেরিকার টাইম জন্যে হওয়ায় ভারতের সময় অনুযায়ী গভীর রাতে এবং ভোরবেলায় খেলাগুলো সম্প্রচারিত হবে। ফলে ভারতের বাজারে টেলিভিশন ভিউয়ারশিপ বা দর্শকসংখ্যা কম হতে পারে, এমন একটা আশঙ্কা তৈরী হয়েছিল। তবে সব জল্পনা কাটিয়ে চুক্তি প্রায় শেষের মুখে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?