East Bengal FC: চেন্নাইয়ের কাছে ৫ গোলে হার, অকাল আঁধারে ডুবল ইস্টবেঙ্গল!
ISL 2026-27: আজকের ম্যাচে বারবার চোখে পড়েছে আনোয়ারের অভাব। কম করে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন এই ডিফেন্ডার। এর ফলে ডিফেন্স যেন বারবার উন্মুক্ত হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের। যদিও বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের ফুটবলারকে ফেলে দেন চেন্নাইয়িনের ফুটবলার কিন্তু রেফারি কর্ণপাত করেননি।

চেন্নাই: এ কী হয়েছে ইস্টবেঙ্গলের? এত দুরবস্থা কেন? দিন কয়েক আগে ঘরের মাঠেই এএফসি-র ম্যাচে হারতে হল হাবাসের দলকে। এবার আইএসএল-এও হার? তাও ভাল খেলে না। ঘরের মাঠে চেন্নাই একপ্রকার ছেলেখেলা করল ইস্টবেঙ্গলকে নিয়ে। ৫-৩ ফলে হারল লাল-হলুদ। তবে এই ম্যাচেও প্রশ্ন থাকবেই রেফারিং নিয়ে।
ম্যাচের শুরুতেই জেসুস ডি মিগুয়েলের স্মৃতিতে ১ মিনিট নিরবর্তা পালন করা হয়। এরপর ম্যাচ শুরু হতেই ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে চাপে ফেলেছিল চেন্নাইয়িন এফসি। প্রথম ৪ মিনিটেই গোল করে দেয় চেন্নাই। ইরফানের বাড়ানো বল দুর্দান্তভাবে ডামি দিয়ে ছেড়ে দেন মাদিহ তালাল। এখান থেকেই গোল করে যান ব্রাইসন। এর মিনিট ১৪ পর আবার গোল খায় ইস্টবেঙ্গল। ব্রাইসনের গোলে ২-০ এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি। ২৯ মিনিটে লাল-হলুদের হয়ে ব্যবধান কমান একে লোবা। আইএসএলে এখনও পর্যন্ত ভাল খেলছেন লোবা। আজকেও গোল পেলেন তিনি। ৩৫ মিনিটে যদিও চোটের জন্য মাঠ ছাড়তে হয় তালালকে। ৪১ মিনিটের মাথায় পেনাল্টি পায় চেন্নাইয়িন। নিজেদের বক্সে ব্রাইসনকে ফাউল করে বসেন জিকসন সিং। গোল করেন রামন আন্দ্রেদে। প্রথমার্ধ শেষে ৩-১ পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন দানি রামিরেজ। যদিও, দ্বিতীয়ার্ধের শুরুতেই এডমুন্ড ও রোহিত দানুকে নামান ইস্টবেঙ্গল কোচ হাবাস। কিন্তু গোল খেয়ে উল্টে যেতে যায় চেন্নাইয়িন। ৫৮ মিনিটের মাথায় চতুর্থ গোল করেন ইরফান। এর মিনিট নয়েকের মধ্যেই আবার গোল করেন ইরফান। রামনের পাওয়া বল থেকে দুরন্ত গোল করে ৫-২ করেন তিনি। এরপর থেকে বারবার আক্রমণ করে চেন্নাইয়িন কিন্তু আর গোল আসেনি। উল্টে ইনজুরি টাইমে ডেভিডের গোলে তৃতীয় গোল করেন ইস্টবেঙ্গল। শেষ অবধি ৫-৩ ফলে জিতে মাঠ ছাড়ে চেন্নাইয়িন।
আজকের ম্যাচে বারবার চোখে পড়েছে আনোয়ারের অভাব। কম করে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন এই ডিফেন্ডার। এর ফলে ডিফেন্স যেন বারবার উন্মুক্ত হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের। যদিও বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের ফুটবলারকে ফেলে দেন চেন্নাইয়িনের ফুটবলার কিন্তু রেফারি কর্ণপাত করেননি। যেহেতু বক্সের একটু বাইরে এই ফাউল হয়েছিল, ফলে এই ফ্রি-কিক থেকে একটু হলেও হয়তো সুবিধা পেত ইস্টবেঙ্গল। কিন্তু হল না। এই হারের ফলে এই মুহূর্তে ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৬ নম্বরে ইস্টবেঙ্গল এফসি। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে একে রইল মোহনবাগান এসজি।
