AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fifa World Cup, Spain Team: বিশ্বকাপের চূড়ান্ত দল প্রকাশ্যে আসতেই বিতর্ক স্পেনে, কাঠগড়ায় কোচ দে লা ফুয়েন্তে!

Spain: স্পেনের এই দলে প্রত্যাশা মতোই জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী তারকা লামিন ইয়ামাল। দলে রয়েছেন নিকো উইলিয়ামসও। মরসুমের শেষের দিকে চোট পেয়েছেন এই বার্সা তারকা ইয়ামাল। পেশির সমস্যায় ভুগছেন উইলিয়ামসও। তবে ফুয়েন্তের আশা, বিশ্বকাপ ম্যাচের আগে এই দুই তরুণ ফুটবলারই সুস্থ হয়ে উঠবেন।

Fifa World Cup, Spain Team: বিশ্বকাপের চূড়ান্ত দল প্রকাশ্যে আসতেই বিতর্ক স্পেনে, কাঠগড়ায় কোচ দে লা ফুয়েন্তে!
Spain’s World Cup Squad Sparking Massive Outcry.Image Credit: Getty Images
| Edited By: | Updated on: May 26, 2026 | 11:48 AM
Share

কলকাতা : গতকালই বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন (Spain Football Team)। কোচ লুইস দে লা ফুয়েন্তে (Luis De La Fuente) গতকাল রাতে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। তবে এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বিতর্কের কারণ, এই প্রথমবার বিশ্বকাপের জন্য নির্বাচিত স্পেনের চূড়ান্ত দলে নেই কোনও রিয়াল মাদ্রিদের (Real Madrid CF) খেলোয়াড়। ফুয়েন্তের এই সিদ্ধান্তে হতবাক স্প্যানিশ ভক্তরা।

২০১০ সালে প্রথম ও শেষবারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশ (Spanish Football) দল। তবে তারপর থেকে শুধুই হতাশা। ২০২২ বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন মোরাতা (Alvaro Morata), রদ্রিরা (Rodri)। কিন্তু দুই বছর পর এই স্পেনই ইউরো কাপ জিতে ইউরো সেরা হয়েছিল। তবে এই দল ঘোষণার পর থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে স্পেন। আশা করা হয়েছিল, রিয়ালের তিন ফুটবলার – ফ্রান গার্সিয়া (Fran Garcia), আলভারো কারেরাস (Alvaro Carreras) ও ডিন হুইসেন (Dean Huijsen) স্প্যানিশ দলে থাকবেন। তাঁদের প্রত্যেকেরই ধারাবাহিক ভাল পারফরম্যান্স রয়েছে ক্লাবের জার্সিতে। কিন্তু কোচ ফুয়েন্তে এই তিনজনকেই উপেক্ষা করেছেন। সুতরাং বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় ৩ সপ্তাহ আগে এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত স্প্যানিশ ফুটবল।

স্পেনের এই দলে প্রত্যাশা মতোই জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী তারকা লামিন ইয়ামাল (Lamine Yamal)। দলে রয়েছেন নিকো উইলিয়ামসও (Nico Williams)। মরসুমের শেষের দিকে চোট পেয়েছেন এই বার্সা তারকা ইয়ামাল। পেশির সমস্যায় ভুগছেন উইলিয়ামসও। তবে ফুয়েন্তের আশা, বিশ্বকাপ ম্যাচের আগে এই দুই তরুণ ফুটবলারই সুস্থ হয়ে উঠবেন। দলের আক্রমণ বিভাগ সামলাবেন দানি অলমো, ফেরান তোরেস, মিকেল ওয়েরজাবালরা। স্পেনের এই দলে বার্সেলোনা থেকে সুযোগ পেয়েছেন ৮ জন, অ্যাটলেটিকো মাদ্রিদের ৩ জন কিন্তু স্পেনের ফুটবল ভক্তদের মধ্যে প্রশ্ন, কেন ধারাবাহিকভাবে ভাল খেলা সত্ত্বেও দলে সুযোগ পেলেন না রিয়াল মাদ্রিদের তারকারা? শুধু তাঁরা রিয়ালের খেলোয়াড় বলেই কি তাঁদের সুযোগ দেওয়া হয়নি। কোচ ফুয়েন্তে যতই ‘ফর্ম’ নিয়ে কথা বলুন না কেন, এই মুহূর্তে রিয়াল প্লেয়ারদের অনুপস্থিতিই সবচেয়ে আলোচ্য বিষয়।

Follow Us