Kolkata Derby : ৩ মে-র বদলে নতুন দিন ঘোষণা ফেডারেশনের, কলকাতা ডার্বি কবে?
Mohunbagan vs Eastbengal : এই মুহূর্তে গ্ৰুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। ৬ ম্যাচ খেলে ৪ ম্যাচ জিতেছে বাগান। তাদের পয়েন্ট ১৩। অন্যদিকে, চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ৬ ম্যাচ খেলে ৩ ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। তাদের পয়েন্ট ১১। শুধু ডার্বি নয়, পিছিয়ে গিয়েছে অন্যান্য ম্যাচও।

কলকাতা : চলছে আইএসএল। আপাতত জাতীয় দলের ম্যাচের জন্য বন্ধ রয়েছে টুর্নামেন্ট। ভারত বনাম হংকং ম্যাচের জন্য বন্ধ ছিল প্রতিযোগিতা। ৩ এপ্রিল আবার শুরু হবে প্রতিযোগিতা। তবে আইএসএল-এ পিছিয়ে যাচ্ছে কলকাতা ডার্বি, এই খবর আগেই পেয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। ৩ মে হওয়ার কথা ছিল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। এবার ডার্বির নতুন তারিখ জানাল ফেডারেশন।
ভোটের তারিখ জানানোর অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল আইএসএল। ইতিমধ্যেই সব দল প্রায় ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। আইএসএলের সূচি অনুযায়ী, এই ম্যাচ হওয়ার কথা ছিল ৩ মে। কিন্তু ফেডারেশন নতুন তারিখ দিয়ে জানিয়েছে, ৩ তারিখে ম্যাচ হবে না। তার পরিবর্তে ম্যাচ হবে ১৭ মে। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ২৩ ও ২৯ এপ্রিল। ফলপ্রকাশ ৪ মে। কিন্তু ফলপ্রকাশ ৪ তারিখ হওয়ার কারণে ৩ তারিখের ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কারণ, ডার্বি মানেই অতিরিক্ত পুলিশি নিরাপত্তা প্রয়োজন। আর নির্বাচনের জন্য পুলিশ নিরাপত্তা প্রয়োজন সেখানে ফলপ্রকাশের আগের দিনেই পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
ডার্বির দিন পরিবর্তনের ঘোষণার পর নতুন দিন জানানোর জন্য সমস্ত ক্লাবগুলির হাতে দায়িত্ব দিয়েছিল ফেডারেশন। ক্লাবগুলির জোট আলোচনা করে জানিয়েছে, ১৭ মে শুক্রবার এই ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু সময় ও মাঠ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ১৭ মে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামেই হতে চলেছে কলকাতা ডার্বি। শুধু ডার্বি নয়, পিছিয়ে গিয়েছে অন্যান্য ম্যাচও। মোহনবাগান ও ইন্টার কাশির বিরুদ্ধে ২৬ এপ্রিলের ম্যাচ পিছিয়ে করা হয়েছে ১২ মে। এছাড়া ১২ এপ্রিল মোহনবাগান বনাম পাঞ্জাব এফসির ম্যাচে দর্শক সংখ্যা সীমিত রাখা হবে।
এই মুহূর্তে গ্ৰুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। ৬ ম্যাচ খেলে ৪ ম্যাচ জিতেছে বাগান। তাদের পয়েন্ট ১৩। অন্যদিকে, চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ৬ ম্যাচ খেলে ৩ ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। তাদের পয়েন্ট ১১। ডার্বি মানেই উত্তেজনা। ডার্বি মানেই হাউসফুল গ্যালারি। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কারনে ৩ মে-র বদলে সেই উত্তেজনা দেখা যাবে ১৭ মে।
