AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2022: মাছ, বিড়াল, সারমেয়; ফাইনাল নিয়ে এক ঝাঁক প্রাণীর ভবিষ্যদ্বাণী

বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের এই মুহূর্তে একটাই প্রশ্ন কাতার বিশ্বকাপের ট্রফিটা উঠবে কার হাতে? মেসির আর্জেন্টিনায়? নাকি টানা দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ফ্রান্স।

FIFA World Cup 2022: মাছ, বিড়াল, সারমেয়; ফাইনাল নিয়ে এক ঝাঁক প্রাণীর ভবিষ্যদ্বাণী
কিছুক্ষণের মধ্যেই শুরু ফুটবল বিশ্বকাপ। টানা এক মাসের উত্তেজনার চরম পর্ব বলা চলে। মুখোমুখি মেসি বাহিনী ও এমবাপে বাহিনী। কার দলে কে? গোটা বিশ্ব বর্তমানে দুই ভাগে বিভক্ত।
| Edited By: | Updated on: Dec 17, 2022 | 8:30 PM
Share

দোহা: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। রবিরাতে লুসেইল স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপ দখলের শেষ লড়াইয়ে সাক্ষাৎ হবে লিওনেল মেসির আর্জেন্টিনা (Argentina) ও হুগো লরিসের ফ্রান্সের (France)। বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের এই মুহূর্তে একটাই প্রশ্ন কাতার বিশ্বকাপের ট্রফিটা উঠবে কার হাতে? মেসির আর্জেন্টিনায়? নাকি টানা দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। যে দলই জিতুক না কেন, এটি তাদের তৃতীয় বিশ্বকাপ জয় হতে চলেছে। লেস ব্লুজ সমর্থকরা যেমন চাইছেন এমবাপেরা জিতুক, তেমনই মেসি ভক্তরা মনে প্রাণে চাইছেন সোনালি ট্রফি নিয়ে দেশে ফিরুক লিওনেল স্কালোনির শিষ্যরা। পুরো বিশ্বকাপ জুড়ে বিভিন্ন দেশের সমর্থকরা একাধিক অনুমান করেছেন। জানা গিয়েছে বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণীর কথাও। মিলেছেও বেশ কিছু ভবিষ্যদ্বাণী। বিশ্বকাপের মেগা ফাইনাল নিয়েও ভবিষ্যদ্বাণী কম হয়নি। কারও মতে এ বার কাপ নিশ্চিত মেসির, তো কেউ এগিয়ে রাখছেন এমবাপেদের। বিশ্বকাপ শুরু হওয়ার আগে এবং টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন প্রাণীও ভবিষ্যদ্বাণী করেছে। প্রাণীদের (Animal) ভবিষ্যদ্বাণীতে এ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কারা, হদিশ রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।

একাধিক ফুটবল প্রেমী তাদের অনুমানের কথা যেমন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, তেমনই তাদের পোষ্যদের (সারমেয়, বিড়াল, কচ্ছপ, ঈগল, মাছ এবং অন্য বেশ কয়েকটি প্রাণী) করা ভবিষ্যদ্বাণীও ঘোরা ফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। বেশির ভাগ প্রাণীদের করা ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এ বারের বিশ্বকাপ যাবে আর্জেন্টিনা শিবিরে।

প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণী এই প্রথম নয়। ২০১০ সালের বিশ্বকাপে পল দ্য অক্টোপাস শিরোনামে এসেছিল। ফুটবলপ্রেমীদের এই নাম ভোলার কথা নয়। সেই তখন থেকে ফুটবল বিশ্বকাপ এলেই সকলের মনে পড়ে পল দ্য অক্টোপাসকে। বিড়াল, জিরাফ, তিমি, বাঁদর, কুকুর এবং আরও অনেক প্রাণী পলের জায়গা নেওয়ার দৌড়ে ছিল। কেউই সফল হয়নি।

চলতি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড জিতবে নাকি ফ্রান্স, তার ভবিষ্যদ্বাণী করেছিল এক সিংহ। থাইল্যান্ডের খোন খায়েনের চিড়িয়াখানার ওই সিংহ বেছেছিল ফ্রান্সকে। আর সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিতেছিল ফ্রান্স। ফলে এই সিংহের ভবিষ্যদ্বাণী যে মিলেছিল, তা প্রমাণ হয়েছে। ওই সিং ছাড়াও এ বারও রয়েছে আর এক প্রাণী। বাজপাখি নেয়ার। কাতার বিশ্বকাপে নোয়ারের ভবিষ্যদ্বাণী মিলেছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। কাতার বনাম ইকুয়েডরের মধ্যে সে বেছেছিল ইকুয়েডরকে। আয়োজক কাতারকে প্রথম ম্যাচেই হারিয়েছিল ইকুয়েডর। এ বার দেখার ফাইনালের জন্য বেশির ভাগ প্রাণীর করা ভবিষ্যদ্বাণী মেলে কিনা।

Follow Us
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?