Cristiano Ronaldo: মেসি ধ্বনি শুনে অশ্লীল অঙ্গভঙ্গি! বড় শাস্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

আসলে কয়েকদিন আগে আল শাবাবের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে আস নাসেরের জেতার দিন রোনাল্ডোকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে দর্শকরা 'মেসি... মেসি...' স্লোগান দিচ্ছিলেন। সেই ধ্বনি শুনে মেজাজ হারিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন সিআর সেভেন। আল নাসেরের ক্যাপ্টেনের তার জন্য এ বার বড় শাস্তি হল।

Cristiano Ronaldo: মেসি ধ্বনি শুনে অশ্লীল অঙ্গভঙ্গি! বড় শাস্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Cristiano Ronaldo: মেসি ধ্বনি শুনে অশ্লীল অঙ্গভঙ্গি! বড় শাস্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Feb 29, 2024 | 12:45 PM

কলকাতা: আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই সত্যি হল। সম্প্রতি সৌদি প্রো লিগের এক ম্যাচের শেষে মেজাজ হারিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই সময় শোনা গিয়েছিল, এমন কাণ্ড ঘটিয়ে নির্বাসিত হতে পারেন রোনাল্ডো। এ বার সত্যিই বিরাট বিপাকে পড়লেন পর্তুগিজ তারকা। আসলে কয়েকদিন আগে সৌদি প্রো লিগের (Saudi pro league) ম্যাচে আল শাবাবের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জিতেছে আল নাসের। সেই জয়ের দিন রোনাল্ডোকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে দর্শকরা ‘মেসি… মেসি…’ স্লোগান দিচ্ছিলেন। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির (Lionel Messi) নামে সেই ধ্বনি শুনে মেজাজ হারিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন সিআর সেভেন। আল নাসেরের ক্যাপ্টেনের তার জন্য এ বার বড় শাস্তি হল।

আল নাসেরের পরবর্তী ম্যাচে রোনাল্ডোকে খেলতে দেখা যাবে না। আর্থিক জরিমানা সহ এক ম্যাচের জন্য নির্বাসিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে সৌদি ফুটবল ফেডারেশনকে ১০ হাজার সৌদি রিয়াল (যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ২২ লক্ষ টাকার মতো) জরিমানা দিতে হবে। পাশাপাশি রোনাল্ডোকে আল শাবাব ক্লাবকে ২০ হাজার সৌদি রিয়াল (যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ৪৩ লক্ষ টাকার মতো) দিতে হবে।

সৌদি ফুটবল ফেডারেশন যে এই বিষয়টি নিয়ে তদন্ত করবে তেমনটা আগেই জানা গিয়েছিল। এবং এটাও ঠিক ছিল যে রোনাল্ডো দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেন। হলও তেমনটাই। কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত চূড়ান্ত। আপিল করা যাবে না। ৩৯ বছর বয়সী রোনাল্ডো এর আগেও অশ্লীল অঙ্গভঙ্গি করে সমালোচিত হয়েছিলেন। গত বছরের এপ্রিলে একইরকম ভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন রোনাল্ডো। আল হিলালের বিরুদ্ধে আল নাসের সেই ম্যাচে ২-০ ব্যবধানে হেরেছিল। তারপর ডাগআউটের দিকে ফেরার পথে রোনাল্ডো অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন।

Follow Us