AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durand Cup: ঘুমপাড়ানি ফুটবলে কষ্টার্জিত জয় মোহনবাগানের

Durand Cup 2024, Mohun Bagan vs Downtown Heroes FC: কাশ্মীরের দল গোল ছাড়া সব কিছু করল। অন্যদিকে মোহনবাগানের সুহেল ভাট শুধু কাজের কাজ করলেন। ৭৩ মিনিটে নিজের ঘরের ক্লাবের বিরুদ্ধে গোল করে যান কাশ্মীর তনয়। আশিস রাইয়ের পাস থেকে গোল করে যান সুহেল। বাগান জার্সিতে অভিষেকেই ক্যাপ্টেন্সি করলেন টম অ্যালড্রেড।

Durand Cup: ঘুমপাড়ানি ফুটবলে কষ্টার্জিত জয় মোহনবাগানের
Image Credit: X
| Edited By: | Updated on: Jul 27, 2024 | 8:40 PM
Share

কলকাতা: কলকাতা লিগের ব্যর্থতা ডুরান্ডে ঘোচাল মোহনবাগান। ডুরান্ড কাপের অভিযানে কাশ্মীরের ডাউনটাউন হিরোস এফসিকে ১-০ গোলে হারাল গত বারের চ্যাম্পিয়নরা। জয় পেতে বেশ বেগ পেতে হল বাস্তব রায়ের ছেলেদের। ডুরান্ডের প্রথম ম্যাচের জন্য কোনও রকমে ১৫ জনের স্কোয়াড নিয়ে যুবভারতীতে খেলতে আসে মোহনবাগান। ছন্নছাড়া প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও মিস পাসের বহর দুই দলের।

কাশ্মীরের দল গোল ছাড়া সব কিছু করল। অন্যদিকে মোহনবাগানের সুহেল ভাট শুধু কাজের কাজ করলেন। ৭৩ মিনিটে নিজের ঘরের ক্লাবের বিরুদ্ধে গোল করে যান কাশ্মীর তনয়। আশিস রাইয়ের পাস থেকে গোল করে যান সুহেল। বাগান জার্সিতে অভিষেকেই ক্যাপ্টেন্সি করলেন টম অ্যালড্রেড।

প্রথমার্ধে ডাউনটাউনের স্নর্টন, আসরার, বাসিতরা বাগান বক্সে অনেকবার হানা দিয়েও খেই হারিয়ে ফেললেন। কলকাতা লিগের যে কোনও দল এই ডাউনটাউনের থেকে অনেক ভালো ফুটবল খেলতে পারে। উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে মেরেকেটে হাজার পাঁচেক দর্শক দেখা গেল। মোহনবাগান-ডাউনটাউনের ম্যাচ দেখে গেলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। সহকারী দিমাস ডেলগাদোকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষদের মেপে গেলেন ইস্টবেঙ্গল কোচ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?