AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: হাবাসের হুঙ্কার, ‘আমি কোনওদিন ডার্বি হারিনি’

Antonio Lopez Habas on ISL Derby: এ মরসুমের আগে টানা আটটি ডার্বি জিতেছে মোহনবাগান। কোচ হিসেবে প্রথম কলকাতা ডার্বি ২-০ ব্যবধানে জিতেছিলেন হাবাস। এর পরের ডার্বিতে ৩-১ ব্যবধানে জয়। তৃতীয় ডার্বিতে ৩-০। হাবাসের তিনটি ডার্বিতে ৮ গোল করেছে মোহনবাগান। এ মরসুমে অবশ্য ইস্টবেঙ্গল এগিয়ে। তিনটি ডার্বির মধ্যে দুটি জিতেছে ইস্টবেঙ্গল। সদ্য সুপার কাপ জিতেছে লাল-হলুদ। এ বারের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই জমবে বলেই মনে করেন হাবাস।

Mohun Bagan: হাবাসের হুঙ্কার, 'আমি কোনওদিন ডার্বি হারিনি'
Image Credit: X
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 7:43 PM
Share

কলকাতা: সুপার কাপের গ্রুপ পর্বের ডার্বিতে আন্তোনিও লোপেজ হাবাস যদি টেকনিক্যাল এরিয়ায় থাকতেন? হতেই পারে, ব্যবধান অন্যরকম হতে পারতো। এর নিশ্চয়তা দেওয়া না গেলেও হাবাসের উপস্থিতি যে পার্থক্য গড়ে দিতে পারতো, বলাই যায়। শনিবার তিনি টেকনিক্যাল এরিয়ায় থাকবেন। উল্টোদিকে কার্লেস কুয়াদ্রাতের মতো কোচ। দুই স্প্যানিশ কোচের মস্তিষ্কের লড়াইয়ে যে শনিবারের ডার্বি জমজমাট হবে, এ কথা বলাই যায়। তার আগে যেন তাল ঠুকলেন হাবাস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিদেশি কোচের মধ্যে ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তেমনই ছাপ ফেলছেন কার্লেস কুয়াদ্রাতও। শনিবার মেগা ম্যাচে মুখোমুখি দুই কোচ। তার আগে হাবাস মনে করিয়ে দিলেন, ‘কলকাতা ডার্বির গুরুত্ব আমি জানি। এই ৯০ মিনিট সমর্থকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা ভুলছি না। ডার্বিতে আমার কোনও খারাপ অভিজ্ঞতা নেই। আমি কোনওদিন হারিনি।’

এ মরসুমের আগে টানা আটটি ডার্বি জিতেছে মোহনবাগান। কোচ হিসেবে প্রথম কলকাতা ডার্বি ২-০ ব্যবধানে জিতেছিলেন হাবাস। এর পরের ডার্বিতে ৩-১ ব্যবধানে জয়। তৃতীয় ডার্বিতে ৩-০। হাবাসের তিনটি ডার্বিতে ৮ গোল করেছে মোহনবাগান। এ মরসুমে অবশ্য ইস্টবেঙ্গল এগিয়ে। তিনটি ডার্বির মধ্যে দুটি জিতেছে ইস্টবেঙ্গল। সদ্য সুপার কাপ জিতেছে লাল-হলুদ। এ বারের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই জমবে বলেই মনে করেন হাবাস।

আইএসএলে মরসুমের প্রথম ডার্বি নিয়ে বলছেন, ‘আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টিম। অনেক ক্ষেত্রে ডার্বির শুরুটা হয় একরকম, শেষটা একেবারেই অন্যরকম। স্কোর নিয়ে না ভেবে আমাদের ভালো খেলতে হবে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল খুবই ভালো দল। ওদের দারুণ কোচ রয়েছে। ওরাও জিততে চায়। ফুটবল জেতার জন্যই, হার কিংবা ড্রয়ের জন্য নয়। ওরাও জিততেই নামবে। কলকাতা ডার্বি জেতা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমিও জানি।’

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন