AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL Kolkata Derby: নতুন বছরের ‘বড় ম্যাচ’ কবে? শনিবারের ISL ডার্বির আগেই প্রকাশ হল দিনক্ষণ

Mohun Bagan vs East Bengal: শনিবার ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুমের প্রথম কলকাতা ডার্বি। তার আগে জানা গেল, নতুন বছরে কবে আইএসএলের মঞ্চে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি।

ISL Kolkata Derby: নতুন বছরের 'বড় ম্যাচ' কবে? শনিবারের ISL ডার্বির আগেই প্রকাশ হল দিনক্ষণ
ISL Kolkata Derby: নতুন বছরের 'বড় ম্যাচ' কবে? শনিবারের ISL ডার্বির আগেই প্রকাশ হল দিনক্ষণ
| Updated on: Oct 16, 2024 | 4:05 PM
Share

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুমে এখনও অবধি মুখোমুখি হয়নি মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএলে (ISL) কলকাতা ডার্বির (Kolkata Derby) প্রথম ম্যাচের আগেই জানা গেল, এ মরসুমের দ্বিতীয় বড় ম্যাচের দিনক্ষণ। ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে তা জানানো হয়েছে। একইসঙ্গে এ বছরের ৩০ ডিসেম্বরের পরবর্তী আইএসএল সূচিও ঘোষণা করা হয়েছে। নতুন বছরে কবে রয়েছে প্রথম আইএসএল ডার্বি?

শনিবার সল্টলেক স্টেডিয়ামে আইএসএলের কলকাতা ডার্বিতে নামবে ইস্ট-মোহন। লাল-হলুদ শিবিরের হোম ম্যাচ এটি। ফিরতি লেগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বড় ম্যাচ। ২০২৫ সালের ১১ জানুয়ারি হবে আইএসএলের এ মরসুমের দ্বিতীয় কলকাতা ডার্বি।

পঁচিশের ফেব্রুয়ারিতে হবে ইন্ডিয়ান সুপার লিগে আর এক মিনি ডার্বি। ৫ অক্টোবর মহমেডানকে ৩-০ ব্যবধানে মরসুমের প্রথম মিনি ডার্বিতে হারিয়েছিল সবুজ-মেরুন শিবির। এ বার দ্বিতীয় লেগে মহমেডান ও মোহনবাগানের ম্যাচ ১ ফেব্রুয়ারি। সেই ম্যাচটি হবে বিবেকানন্দ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে।

এই দুই ডার্বির পাশাপাশি কলকাতার দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মহমেডানের প্রথম লেগের ম্যাচ ৯ নভেম্বর। তা হবে সল্টলেক স্টেডিয়ামে। এবং চলতি আইএসএলের দ্বিতীয় লেগে মহমেডান ও ইস্টবেঙ্গলের ম্যাচ হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুমে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের পয়েন্ট ১০। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পঞ্জাব এফসি। তিনে জামশেদপুর এফসি। ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোহনবাগান। ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে মহমেডান। আর ৪টি ম্যাচ খেলে ৪টিতেই হেরে শূন্য ঝুলি লাল-হলুদের। পয়েন্ট টেবলের ১৩ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...