AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ACL 2: চ্যাম্পিয়ন্স লিগে দুই প্রধান, ইস্টবেঙ্গলের সামনে তুর্কেমেনিস্তানের ক্লাব

কলকাতার দুই প্রধানের কাছেই এই টুর্নামেন্ট বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। এশিয়ান পর্যায়ে ভালো ফলের লক্ষ্যে শক্তিশালী দল গড়তে ঝাঁপিয়েছে দুই প্রধানই। প্রিলিমিনারি রাউন্ডে ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলায় কিছুটা হলেও সুবিধা পাবে। ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে তুর্কেমেনিস্তান।

ACL 2: চ্যাম্পিয়ন্স লিগে দুই প্রধান, ইস্টবেঙ্গলের সামনে তুর্কেমেনিস্তানের ক্লাব
ACL 2: চ্যাম্পিয়ন্স লিগে দুই প্রধান, ইস্টবেঙ্গলের সামনে তুর্কেমেনিস্তানের ক্লাব
| Edited By: | Updated on: Jun 14, 2024 | 8:10 PM
Share

কলকাতা: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র (AFC Champions League 2) দলগুলোর তালিকা প্রকাশ। ১৪ অগস্ট চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মাঠে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসির। সুপার কাপ জেতায় এ বারের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্রিলিমিনারি রাউন্ডে কোয়ালিফাই করেছে লাল-হলুদ। জিতলে মিলবে মূলপর্বের ছাড়পত্র।

অন্যদিকে আইএসএলে লিগ শিল্ড জেতায় মূলপর্বে জায়গা করে নিয়েছে কলকাতার অপর প্রধান মোহনবাগান। সৌদি আরব, কাতার, উজবেকিস্তান, বাহরিন, ইরানের মতো শক্তিশালী ক্লাব দলগুলো খেলবে গ্রুপ পর্বে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু ১৪ দলের গ্রুপ পর্বের লড়াই।

কলকাতার দুই প্রধানের কাছেই এই টুর্নামেন্ট বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। এশিয়ান পর্যায়ে ভালো ফলের লক্ষ্যে শক্তিশালী দল গড়তে ঝাঁপিয়েছে দুই প্রধানই। প্রিলিমিনারি রাউন্ডে ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলায় কিছুটা হলেও সুবিধা পাবে। ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে তুর্কেমেনিস্তান। প্রিলিমিনারি রাউন্ডের অপর ম্যাচে মুখোমুখি হবে আল কুয়েত আর আল আহলি। এই রাউন্ডে হারলে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে খেলতে হবে দুটো দলকে।

Follow Us