AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: এক বিদেশিতেই বাজিমাত, সুপার কাপের শেষ চারে মোহনবাগান!

Kalinga Super Cup 2025: গোল শোধের জন্য ঘনঘন আক্রমণে ওঠে ব্লাস্টার্স। এই ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মরোক্কান স্ট্রাইকার নোয়াই ছিলেন চ্যালেঞ্জ। তিনি একাধিক সুযোগ তৈরি করার পরেও গোল তুলে আনতে ব্যর্থ হয় দল।

Mohun Bagan: এক বিদেশিতেই বাজিমাত, সুপার কাপের শেষ চারে মোহনবাগান!
Image Credit: X
| Edited By: | Updated on: Apr 26, 2025 | 7:48 PM
Share

কলকাতা: কলিঙ্গতে বাজিমাত সবুজ-মেরুনের। কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মোহনবাগান। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচে এক বিদেশি নিয়ে মাঠে নামে বাস্তব রায়ের দল। ম্যাচের শুরু থেকেই কেরালার উপর চাপ বাড়ায় সবুজ-মেরুন। ম্যাচের ২২ মিনিটের মাথায় সাহাল আব্দুল সামাদের গোলে এগিয়ে যায় দল। এর পরে সেই গোল শোধের জন্য ঘনঘন আক্রমণে ওঠে ব্লাস্টার্স। এই ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মরোক্কান স্ট্রাইকার নোয়াই ছিলেন চ্যালেঞ্জ। তিনি একাধিক সুযোগ তৈরি করার পরেও গোল তুলে আনতে ব্যর্থ হয় দল।

গত ম্যাচে লাল-হলুদের বিপক্ষে এই তারকা উইঙ্গার অনবদ্য ফুটবল খেলেছিলেন। তবে বাগানের রক্ষণের কাছে পুরোপুরি বোতলবন্দি ছিলেন নোয়া। প্রথমার্ধে একাধিক সহজ সুযোগ নষ্ট করে কেরালা ব্লাস্টার্স। মোহনবাগানও প্রতি আক্রমণে গিয়ে গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা চালায়। ম্যাচের ৪৫ মিনিটের মাথায় বাগানের তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ান হলুদ কার্ড দেখেন। প্রথমার্ধে আর কোনও গোল আসেনি ম্যাচে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের তেজ বাড়াতে কেরালা ব্লাস্টার্স বিদেশি স্ট্রাইকার পেপরাহকে মাঠে আনে। তবে সবুজ-মেরুন দ্বিতীয়ার্ধে শুরুতেই আবারও কাশ্মীরী তারকা স্ট্রাইকার সুহেল ভাটের গোলে এগিয়ে যায়। এরপরে কেরলের উপর আরও চাপ বাড়তে থাকে। তার মধ্যে দলের প্লে-মেকার লুনা গত ম্যাচে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। ৯৪ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে মাঠে নামা কেরালা ব্লাস্টার্সের শ্রী কুট্টান একটি গোল শোধ করেন। তাও ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। এই ম্যাচ জিতে সুপার কাপের সেমিফাইনালে সবুজ-মেরুন। সুপার কাপ জয় থেকে দু’ধাপ দূরে বাগান। এই ট্রফি জিতলে এক মরসুমে সব ক’টা ট্রফি জয়ের নতুন রেকর্ড করে ফেলবে সবুজ-মেরুন।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?