AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Football: স্বপ্নপূরণের জন্য পাকিস্তান কোচ করল এক ভারতীয়কে!

Pakistan Football Team: সৌদি আরবের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচ রয়েছে পাকিস্তানের ফুটবল টিমের। তার পরই তাজিকিস্তানের সঙ্গে বাইরে খেলা। তার ক'দিন আগে ভারতীয় বংশোদ্ভুত ত্রিশান প্যাটেলকে সহকারী কোচ করল পাকিস্তান ফুটবল ফেডারেশন। শুধু তাই নয়, পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবেও কাজ করবেন।

Pakistan Football: স্বপ্নপূরণের জন্য পাকিস্তান কোচ করল এক ভারতীয়কে!
Image Credit: X
| Edited By: | Updated on: May 24, 2024 | 4:27 PM
Share

কলকাতা: কোনও ভারতীয় যদি কোচ হন বাবর আজমদের? দুই দেশের যা সম্পর্ক, তাতে এমন সম্ভাবনা খুব কম। কিন্তু ভবিষ্যতে এমন আশ্চর্য কিছু ঘটবে না, জোর দিয়ে বলা মুশকিল। ভবিষ্যতে কেন, পাকিস্তান সত্যিই এক ভারতীয়কে কোচ করেই ফেলেছে। না এই গল্প ক্রিকেটের নয়, ফুটবলের। আর যাঁকে কোচ করা হয়েছে, তিনি ইংল্যান্ডের নাগরিক। তা হোক, ভারতীয় গন্ধ তো রয়েছে। পাকিস্তানের জাতীয় ফুটবল টিম এমন একজনকে সহকারী কোচ করেছে, যিনি ভারতীয় বংশোদ্ভুত। এ হেন পাক-পদক্ষেপ নিয়ে এখন জোর আলোচনা চলছে খেলার মহলে।

৬ জুন ইসলামাবাদে সৌদি আরবের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচ রয়েছে পাকিস্তানের ফুটবল টিমের। তার পরই তাজিকিস্তানের সঙ্গে বাইরে খেলা। তার ক’দিন আগে ভারতীয় বংশোদ্ভুত ত্রিশান প্যাটেলকে সহকারী কোচ করল পাকিস্তান ফুটবল ফেডারেশন। শুধু তাই নয়, পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবেও কাজ করবেন তিনি। পাক টিমের সঙ্গে ইসলামাবাদে যোগও দিয়েছেন ত্রিশান। তাঁকে সহকারী কোচ হিসেবে নেওয়ার কথা ঘোষণাও করেছে পিএফএফ।

কোচ হিসেবে ত্রিশানের অভিজ্ঞতা প্রচুর। লিভারপুল, লুটন টাউনের জুনিয়র টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ২০০৬ সালে ইংল্যান্ডে কোচিং শুরু ত্রিশানের। ২০০৯ সালে লুটন টাউনে যোগ দেন। তার মধ্যেই করে ফেলেন উয়েফা এ লাইসেন্স। ২০১৯ সালে বিগলসওয়েডের সহকারী কোচ হিসেবে যোগ দেন। তার আগেই লিভারপুলের আন্তর্জাতিক অ্যাকাডেমির কোচ হিসেবেও কাজ করেছেন।

ত্রিশানকে নেওয়ার পিছনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছে পাক ফুটবল ফেডারেশন। পাকিস্তানকে সেরা জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা শুরু থেকে করতে চাইছেন। পাক টিম যদি সাফল্য পায়, কোচ হিসেবে তাঁর গুরুত্ব আরও বাড়বে।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা