AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফুটবল ও কাশ্মীরী কারুশিল্পের এক অনন্য মেলবন্ধন!

পুমপোশের কিউরেট করা এই সুন্দর, নরম স্কার্ফগুলো খুব শিগগিরই এফসি ইনগোলস্টাড্টের অফিসিয়াল মার্চেন্ডাইজ় আউটলেট ও অনলাইন স্টোরে পাওয়া যাবে। ফলে সমর্থকরা শুধু একটি স্কার্ফ নয় বরং ঐতিহ্য ও আবেগে বোনা এক-একটা অনন্য গল্প। ক্লাবের সিইও দিয়েতমার বেয়ারসডর্ফার বলেছেন, “এই গাঁটছড়া শুধুই ফ্যাশন নয়, এটি সংস্কৃতির সেতুবন্ধন।

ফুটবল ও কাশ্মীরী কারুশিল্পের এক অনন্য মেলবন্ধন!
| Updated on: Feb 23, 2026 | 6:42 PM
Share

কলকাতা: ফুটবল আর কারুশিল্পের আশ্চর্য মেলবন্ধন। এ ভাবে বললে ব্যাপারটা পুরোপুরি বলা হবে না। বরং বলতে হবে, জার্মান ফুটবলের সঙ্গে মিলে মিশে যেতে চলেছে কাশ্মীরের কারুশিল্প। জার্মানির পরিচিত ক্লাব এফসি ইনগোলস্টাড্ট গাঁটছড়া বেঁধেছে পুমপোশের সঙ্গে। যার মাধ্যমে উন্মোচিত হচ্ছে এক্সক্লুসিভ সংগ্রহ— The Artistry Collection by Pumposh. এই সংগ্রহের প্রতিটি পিসে মিলতে চলেছে কাশ্মীরের ঐতিহ্যবাহী সূক্ষ্ম সোজনি এমব্রয়ডারির চিরন্তন সৌন্দর্য এবং জার্মান ফুটবলের স্পিরিট। ঐতিহ্যবাহী হস্তশিল্প ও আধুনিক খেলাধুলোর এক অসাধারণ সমন্বয়কে তুলে ধরা হবে এই উদ্যোগের মধ্যে দিয়ে।

পুমপোশের কিউরেট করা এই সুন্দর, নরম স্কার্ফগুলো খুব শিগগিরই এফসি ইনগোলস্টাড্টের অফিসিয়াল মার্চেন্ডাইজ় আউটলেট ও অনলাইন স্টোরে পাওয়া যাবে। ফলে সমর্থকরা শুধু একটি স্কার্ফ নয় বরং ঐতিহ্য ও আবেগে বোনা এক-একটা অনন্য গল্প। ক্লাবের সিইও দিয়েতমার বেয়ারসডর্ফার বলেছেন, “এই গাঁটছড়া শুধুই ফ্যাশন নয়, এটি সংস্কৃতির সেতুবন্ধন। কারুশিল্পের উদযাপন এবং বিশ্ব জুড়ে শিল্পীদের পরিচিত করে তোলারও এক অঙ্গীকার। জার্মান ফুটবল ভক্তদের কাছে এমন অনন্য শিল্পরূপ নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।”

অনুষ্ঠানানিক ভাবে ঘোষণায় বেয়ারসডর্ফারের সঙ্গে উপস্থিত ছিলেন হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মানুয়েল স্কাফার, এবং ক্লাবের গ্লোবাল অ্যাডভাইজর Kaushik Moulik। যা সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সহযোগিতার এক যৌথ প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। একটি পেশাদার ইউরোপীয় ফুটবল ক্লাবের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ প্রথমগুলোর মধ্যে অন্যতম।ঐতিহ্যের সঙ্গে ফুটবলের মেলবন্ধন। সংস্কৃতির সঙ্গে আবেগ জড়িয়ে যাওয়া।

মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
মুকুল রায়ের নশ্বর দেহ কাঁচরাপাড়ার বাড়িতে, শেষযাত্রায় নেতা...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
ভাটপাড়া থানার অভিযানে উদ্ধার ৫টি দেশি আগ্নেয়াস্ত্র...
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
বঙ্গবাসীর যন্ত্রণায় মন ভারাক্রান্ত, চিঠিতে লিখেছেন মোদী
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
যুবসাথীর ফর্ম নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা আরামবাগের বিডিও অফিসের সামনে
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
বিধাননগরে ভাড়াবাড়ি থেকে চলছিল জঙ্গি মডিউল!
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠক হয়, বোঝানো হল সব..
বাইপাসের ধারে অভিজাত আবাসনের পাঁচতলায় আগুন
বাইপাসের ধারে অভিজাত আবাসনের পাঁচতলায় আগুন
পুরসভার রাস্তা তৈরিতেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
পুরসভার রাস্তা তৈরিতেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ