AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL : ২১০০ কোটি টাকার চুক্তি, আইএসএলের নতুন বিনিয়োগকারী লন্ডনের সংস্থা!

রবিবার ফেডারেশনের কার্যকারী সমিতির বৈঠক। এই বৈঠকেই আলোচনা করা হবে দুই সংস্থার চুক্তি সম্পর্কে। তবে জিনিয়াস স্পোর্টসকেই বেছে নেবে আইএসএল কর্তৃপক্ষ, এই খবর প্রায় পাকা। অনেক কর্তারা বলছেন, এই বিড রিলায়েন্সের থেকেও অনেক বড় বিড। সংস্থাটি এর আগে ফিফা বা এএফসি-র সঙ্গে কাজ করেছে।

ISL : ২১০০ কোটি টাকার চুক্তি, আইএসএলের নতুন বিনিয়োগকারী লন্ডনের সংস্থা!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 3:13 PM
Share

কলকাতা : ভারতীয় ফুটবলের দৈন্যদশা চরমে থাকার মধ্যেই আইএসএল নিয়ে আশার আলো জ্বলল ভারতীয় ফুটবলে। একসময় চর্চা চলছিল, ফ্যান কোড নাকি জিনিয়াস স্পোর্টস, কারা বিড দিতে চলেছে? ফ্যান কোডে ইতিমধ্যেই দেখানো হচ্ছে আইএসএল। ফলে, ভারতীয় ফুটবলের সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ার সুযোগ ছিল ফ্যান কোডের কাছে। তবে, বিশাল অঙ্কের প্রস্তাব দিয়ে আইএসএলের সঙ্গে জড়িয়ে গেল লন্ডনের সংস্থা জিনিয়াস স্পোর্টস।

এফএসডিএল সরে যাওয়ার পর থেকেই অনিশ্চিত ছিল আইএসএলের ভবিষ্যৎ। এই বছর নমো নমো করে আইএসএল হলেও এরপর প্রতিযোগিতার ভবিষ্যৎ কী, এই নিয়েই আগ্রহ ছিল ফুটবল মহলে। অবশেষে দেখা গেল, ফ্যান কোডের বার্ষিক ৩৬ কোটি টাকা দেওয়ার অফারকে সরিয়ে প্রায় ১৫ বছরের জন্য ২১০০ কোটি টাকারও বেশি দিয়ে আইএসএলের কমার্শিয়াল রাইট কিনতে চলেছে জিনিয়াস স্পোর্টস। ফেডারেশন সরকারি ঘোষণা না করলেও জানা গিয়েছে, জিনিয়াস স্পোর্টসের মূল অর্থের অঙ্ক ২১২৯ কোটি টাকা। ফ্যান কোড বা জিনিয়াস স্পোর্টস, দুজনেই বার্ষিক ৫ শতাংশ মূল্যবৃদ্ধি করতে পারে বলে জানা গিয়েছে। রবিবার ফেডারেশনের কার্যকারী সমিতির বৈঠক। এই বৈঠকেই আলোচনা করা হবে দুই সংস্থার চুক্তি সম্পর্কে। তবে জিনিয়াস স্পোর্টসকেই বেছে নেবে আইএসএল কর্তৃপক্ষ, এই খবর প্রায় পাকা। অনেক কর্তারা বলছেন, এই বিড রিলায়েন্সের থেকেও অনেক বড় বিড। সংস্থাটি এর আগে ফিফা বা এএফসি-র সঙ্গে কাজ করেছে। ২০ বছরের জন্য আইএসএলের বিড করেছে জিনিয়াস স্পোর্টস। বছরে ৬৫ কোটি টাকা খরচ করবে জিনিয়াস স্পোর্টস। এই টাকাই ২০ বছরে হবে প্রায় ২১২৯ কোটি টাকা। এই অর্থ থেকে শেয়ার পাবে আইএসএলের ক্লাবগুলিও। এফএসডিএল-ই এতদিন আয়োজন করেছে আইএসএল। কিন্তু এই বছর তারা সরে যাওয়ার ফলে বিপাকে পড়েছিল ফেডারেশন। নির্ধারিত সময়ের প্রায় ৫ মাস পর শুরু হয়েছে প্রতিযোগিতা।

তবে এসবের মধ্যেও ভারতীয় ফুটবলের দুরবস্থা কাটেনি। দিন কয়েক আগেই আসন্ন এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য হংকং দলের বিরুদ্ধে ম্যাচের দল ঘোষণা করেছিলেন ভারত কোচ খালিদ জামিল। গতকাল সেখানে প্রেস কনফারেন্স করতে গিয়ে দেখা যায়, স্টেডিয়ামের গেট খোলা হয়নি। কোচির স্টেডিয়ামের গেট থেকেই ফিরে গেলেন কোচ খালিদ জামিল ও ৩ ফুটবলার – আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদ ও বিজয় বর্গিস। এআইএফএফ ও জিসিডিএ (গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটি)র মধ্যে ২৪ লক্ষ টাকার জামানত নিয়ে এই বিবাদ। এর ফলেই স্টেডিয়ামের গেট খোলেনি জিসিডিএ। এই ঘটনা আরও একবার ভারতীয় ফুটবলের দৈন্যদশা প্রকট করে দিল।

Follow Us