AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বইবেন হরবিন্দর-প্রীতি

Paris Paralympics 2024 closing ceremony: প্যারিস প্যারিলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান ৮ সেপ্টেম্বর। সেখানে ভারতের পতাকাবাহকের দায়িত্ব পেয়েছেন তিরন্দাজ হরবিন্দর সিং (Harvinder Singh) ও স্প্রিন্টার প্রীতি পাল (Preeti Pal)।

Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বইবেন হরবিন্দর-প্রীতি
Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বইবেন হরবিন্দর-প্রীতিImage Credit: X
| Updated on: Sep 06, 2024 | 8:27 PM
Share

কলকাতা: প্যারিস প্যারালিম্পিকে (Paris Paralympics 2024) ভারতীয় অ্যাথলিটরা সোনা-রুপো-ব্রোঞ্জ পাচ্ছেন ঝুলি ভর্তি করে। আপাতত প্যারালিম্পিকের পদক তালিকায় ১৪ নম্বরে ভারত। দেশের প্যারা অ্যাথলিটরা এখনও অবধি পেয়েছেন ৬টি সোনা, ৯টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ। প্যারিস প্যারালিম্পিকে ভারতের মেডেল ইভেন্ট এখনও বাকি রয়েছে। দেশের প্যারা অ্যাথলিটদের পদক প্রাপ্তির সম্ভবনাও রয়েছে। প্যারিলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান ৮ সেপ্টেম্বর। সেখানে ভারতের পতাকাবাহকের দায়িত্ব পেয়েছেন তিরন্দাজ হরবিন্দর সিং (Harvinder Singh) ও স্প্রিন্টার প্রীতি পাল (Preeti Pal)।

প্যারিস প্যারালিম্পিকে আর্চারিতে সোনা জিতেছেন হরবিন্দর সিং। অলিম্পিক এবং প্যারালিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় আর্চার যিনি এই মঞ্চে সোনা জিতেছেন। এর আগে টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন হরবিন্দর। ৩৩ বছর বয়সী হরবিন্দর প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহকের দায়িত্ব পেয়ে আপ্লুত। তিনি বলেন, ‘প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা উঁচুতে ওড়াতে পারব, এটা ভেবেই গর্ববোধ হচ্ছে। অনেকের স্বপ্ন থাকে এটা।’

২৩ বছরের স্প্রিন্টার প্রীতি প্যারিস প্যারালিম্পিকে জোড়া ব্রোঞ্জ পদক পেয়েছেন । সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহকের দায়িত্ব পেয়ে প্রীতি বলেন, ‘ভারতের পতাকা বাহক হয়ে সম্মানিত বোধ করছি। এটা শুধু আমার কাছেই গর্বের মুহূর্ত নয়। প্রতিটি প্যারা অ্যাথলিট, যাঁরা দেশকে গর্বিত করেছেন, তাঁদের কাছে এই মুহূর্তটা বিশেষ। প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের হয়ে পতাকা বইতে পারব ভেবে রোমাঞ্চিত বোধ করছি।’

Follow Us
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?