AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDvsENG : সেমিফাইনালে ব্রুকদেরই এগিয়ে রাখলেন মাইকেল ভন!

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স নিঃসন্দেহে নজরকাড়া। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই তারা ভারসাম্যপূর্ণ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। বিশেষ করে স্পিন বিভাগে রশিদ ও ডসনের ধারাবাহিকতা প্রতিপক্ষকে চাপে রেখেছে। ডসনের ঝুলিতে রয়েছে ১০টি উইকেট, ইকোনমি রেট ৭.৩০। অন্যদিকে রশিদ গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক-থ্রু এনে দিয়েছেন। তবে মাইকেল ভনের মন্তব্যে অনেকেই প্রশ্ন তুলছেন। কারণ ভারতের স্পিন আক্রমণও কম শক্তিশালী নয়।

INDvsENG : সেমিফাইনালে ব্রুকদেরই এগিয়ে রাখলেন মাইকেল ভন!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 04, 2026 | 1:03 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। ভারত ও ইংল্যান্ডের মহারণের আগে ভবিষ্যদ্বাণী করে এবার বিতর্ক উসকে দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, স্পিন আক্রমণের দিক থেকে ইংল্যান্ড ভারতকেও ছাপিয়ে গেছে। হ্যারি ব্রুকদের দল সহজেই এই জয় ছিনিয়ে নিতে পারে ভারতের থেকে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভন স্পষ্ট ভাষায় বলেন, “ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভারতের চেয়ে ভালো। আদিল রশিদ, লিয়াম ডসন এবং উইল জ্যাকস এই বিশ্বকাপে স্পিন বিভাগে সেরা। ছোট ছোট যে বিষয়গুলো নিজের নিয়ন্ত্রণে রাখা যায় যেমন, ফিল্ডিং, রান নেওয়া সেগুলো ইংল্যান্ড অসাধারণ ভাবে করছে। আমার মনে হয় মুম্বইয়ে ইংল্যান্ডই এগিয়ে থাকবে।”

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স নিঃসন্দেহে নজরকাড়া। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই তারা ভারসাম্যপূর্ণ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। বিশেষ করে স্পিন বিভাগে রশিদ ও ডসনের ধারাবাহিকতা প্রতিপক্ষকে চাপে রেখেছে। ডসনের ঝুলিতে রয়েছে ১০টি উইকেট, ইকোনমি রেট ৭.৩০। অন্যদিকে রশিদ গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক-থ্রু এনে দিয়েছেন। তবে মাইকেল ভনের মন্তব্যে অনেকেই প্রশ্ন তুলছেন। কারণ ভারতের স্পিন আক্রমণও কম শক্তিশালী নয়। বিশেষ করে বরুণ চক্রবর্তী চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন। তাঁর ঝুলিতে ইতিমধ্যেই ১২টি উইকেট রয়েছে, যা এই বিশ্বকাপে যে কোনও স্পিনারের মধ্যে সর্বাধিক। গড় ১৫.৩৩ এবং ইকোনমি ৭.৬৬। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে তিনি কতটা কার্যকর। চলতি বিশ্বকাপে বরুণের পারফরম্যান্সের জোরেই প্রথম একাদশে জায়গা হয়নি কুলদীপ যাদবের।

ভারতের স্পিন বিভাগে অক্ষর পটেলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাঝের ওভারগুলোতে রান আটকানো এবং প্রয়োজনে উইকেট নেওয়ার ক্ষেত্রেও তিনি কার্যকর হয়েছেন। মুম্বইয়ের পিচ স্পিনারদের সহায়ক হলে ভারতীয় স্পিন জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে সেমিফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ভনের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি প্রমাণিত হয়, তা সময়ই বলবে। তবে একথা নিশ্চিত, ভারত বনাম ইংল্যান্ড লড়াইয়ে স্পিনারদের ভূমিকাই হতে চলেছে নির্ণায়ক।

Follow Us
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের