Bangla NewsSports India A vs Pakistan A Live Cricket Score ACC Men's Asia Cup Rising Stars Update From Doha, Qatar in Bengali
live now
India A Vs Pakistan A Live Cricket Score: বিপাকে ভারতীয় বোলিং, প্রথম ওভার থেকেই মারমুখী পাকিস্তান
ACC Men's Asia Cup Rising Stars Live Score Update in Bengali: রাইজিং স্টার্স এশিয়া কাপে নেপালকে মাত্র ২৬ রানে অল আউট করেছিল ভারত। এরপর আবার আজ মহারণ। দোহাতে আজ মুখোমুখি হচ্ছে ভারত এ ও পাকিস্তান এ । কে জিতবে ম্যাচ? জানতে চোখ রাখুন TV9 বাংলার পর্দায়।
IND A vs PAK A: PAK A- 40/0 (3) – প্রথম ওভার থেকেই মারমুখী পাকিস্তান এ
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪০/০। ৭ বলে ১৩ রানে অপরাজিত ওপেনার মাজ সাদাকত ও ১১ বলে ২৬ রান করে ক্রিজে রয়েছেন আর এক ওপেনার শামিল হুসেন। ২ ওভারে ২৫ রান দিয়েছেন হর্ষিত রানা।
আজ এশিয়া কাপ রাইজিং স্টার্সে মুখোমুখি ভারত এ ও পাকিস্তান এ। শুক্রবার প্রথম ম্যাচে ভারত উড়িয়ে দিয়েছিল নেপালকে। মাত্র ২৬ রান করেই অল আউট হয়ে গিয়েছিল নেপাল। কিন্তু আজ কী হবে? কার ভাগ্যে আছে জয়? অভিষেক-বৈভবরা কি পারবেন পাক সংহার করতে?