Asian Games 2026 Cricket: ২০২২ এশিয়ান গেমসের পুনরাবৃত্তি, সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট টিম

Indian Cricket: আগের বারও ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ও আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে সোনা পেয়েছিল টিম ইন্ডিয়া। যদিও, ভারতের মহিলা দল ইতিমধ্যেই এশিয়ান গেমসে সোনা পেয়েছে। এদিকে সোনার পদক জয় থেকে আর মাত্র ২ ধাপ দূরে শ্রেয়সরা।

Asian Games 2026 Cricket: ২০২২ এশিয়ান গেমসের পুনরাবৃত্তি, সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট টিম
ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারImage Credit source: Getty Images

|

Sep 28, 2026 | 12:04 PM

জাপান: এশিয়ান গেমস ২০২৬-এ অবশেষে মাঠে নামল ভারতীয় দল। কিন্তু ম্যাচ হল না। বৃষ্টির কোপে পড়ল ভারতের প্রথম ম্যাচ। বৃষ্টির জন্য এক বলও খেলা হল না ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তবে যেহেতু আইসিসি ক্রমতালিকাতে আফগানিস্তানের থেকে ভারত এগিয়ে, তাই তারা এশিয়ান গেমসের সেমিফাইনালে চলে গেল। এর ফলে বিদায় নিল আফগানরা।

জাপানের নিশানের করোগি স্পোর্টস পার্কে টানা বৃষ্টির কারণে মাঠে খেলা যায়নি। পরিস্থিতি ক্রমশ বাজে হয়ে যাওয়ার ফলে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। অন্যদিকে ভারতের আগে পাকিস্তান বনাম হংকং ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার ফলে শেষ চারে উঠে গিয়েছে পাকিস্তানও। তবে এশিয়ান গেমস ২০২৬-এ একটি শক্তিশালী দল নিয়ে অংশ নিয়েছে টিম ইন্ডিয়া। দলে রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রেয়স আইয়ার দলের অধিনায়ক ও তিলক ভার্মা সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। একই সময় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলার জন্য এশিয়ান গেমসে দলের স্ট্যান্ড-ইন হেড কোচ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

২০২২ সালের হাংঝৌ এশিয়ান গেমসে জেতা সোনার মেডেলকে ডিফেন্ড করতে নেমেছে ভারত। গতবারও বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল এশিয়ান গেমস কোয়ার্টার ফাইনাল। সেমি ফাইনালে উঠেছিল ভারত ও পাক। এবারেও একই ঘটনা ঘটতে দেখা গেল এশিয়ান গেমসে। আগের বারও ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ও আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে সোনা পেয়েছিল টিম ইন্ডিয়া। যদিও, ভারতের মহিলা দল ইতিমধ্যেই এশিয়ান গেমসে সোনা পেয়েছে। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা পেয়েছে হরমনপ্রীত কৌরের মেয়েরা। এদিকে সোনার পদক জয় থেকে আর মাত্র ২ ধাপ দূরে শ্রেয়সরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us