India vs Japan: ভারত বনাম জাপান ম্যাচের আগে চরমে ব্রডকাস্টার সমস্যা, কোথায় দেখা যাবে ম্যাচ?

Maruti Suzuki Cup: এই ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে স্পোর্ট ৭৫ (Sport 75)-এর, এটি মূলত দুই দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তির প্রতীক। 'মারুতি সুজুকি কাপ'-এর এই ম্যাচটির মূল লক্ষ্য পূর্ব এশিয়াতে ক্রিকেটের প্রসার বাড়ানো ও ২০৩৬ অলিম্পিকের আগে ভারত ও জাপানের ক্রীড়াক্ষেত্রের মধ্যে বন্ধুত্ব বাড়ানো।

India vs Japan: ভারত বনাম জাপান ম্যাচের আগে চরমে ব্রডকাস্টার সমস্যা, কোথায় দেখা যাবে ম্যাচ?
ভারতীয় ক্রিকেট দলImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 07, 2026 | 4:42 PM

নয়াদিল্লি: ২০২৬ এশিয়ান গেমস শুরু হওয়ার ঠিক দিন দুয়েক আগে এক ঐতিহাসিক ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জাপান। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় এর আগে কখনও একে অপরের মুখোমুখি হয়নি এই দুই দেশ। আগামী ২২ সেপ্টেম্বর তোচিগি অঞ্চলের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দুই দেশের মধ্যকার এই ঐতিহাসিক মহারণকে ঘিরে সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও বিশৃঙ্খলা। স্থানীয় ব্রডকাস্টাররা এখনও পর্যন্ত উপযুক্ত কোনও ব্রডকাস্টার খুঁজতে রীতিমতো হিমশিম খাচ্ছে।

একটি ক্রিকেট প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাচটির সম্প্রচার স্বত্ব চূড়ান্ত করতে ITW Universe- এর সঙ্গে আলোচনা চালাচ্ছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন। যেহেতু এই ম্যাচ এশিয়ান গেমস শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগে এই ম্যাচ হবে, তাই এর পরিকাঠামো ও লজিস্টিক্স জোগাড় করা আয়োজকদের জন্য খুব চাপের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। টিভি ব্রডকাস্টার সম্পর্কে এখনও কোনও চুক্তি না হলেও জানা গিয়েছে. ইউটিউবে এটি সরাসরি স্ট্রিম করা হতে পারে। ভারতে এই টি২০ ম্যাচ দেখানোর দৌড়ে এগিয়ে রয়েছে ফ্যানকোড। কারণ, অতীতে জাপান ক্রিকেটের সঙ্গে কাজ করেছে ফ্যানকোড। অন্যদিকে ITW এখনও স্টার, জি বা সোনির মতো শীর্ষস্থানীয় নেটওয়ার্কগুলির সঙ্গে কথা চালাচ্ছে।

এর মধ্যে আরও সমস্যা বাড়িয়েছে ম্যাচের টাইমিং। কারণ, ভারতীয় পুরুষদের ম্যাচটি শুরু হওয়ার মাত্র ১ ঘন্টা পরেই এইচির নিশান সিটির কোরোগি অ্যাথলেটিক পার্কে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটের ফাইনাল। যেহেতু ভারতীয় মহিলা দল এবারের আসরে সোনার পদক পাওয়ার প্রবল দাবিদার, তাই প্রায় একই সময় শুরু হতে চলা দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের সম্প্রচার ব্রডকাস্টারদের জন্য বিশেষ মাথাব্যথার কারণ হিসেবে দাঁড়িয়েছে। যদিও, এই ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে স্পোর্ট ৭৫ (Sport 75)-এর, এটি মূলত দুই দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তির প্রতীক। ‘মারুতি সুজুকি কাপ’-এর এই ম্যাচটির মূল লক্ষ্য পূর্ব এশিয়াতে ক্রিকেটের প্রসার বাড়ানো ও ২০৩৬ অলিম্পিকের আগে ভারত ও জাপানের ক্রীড়াক্ষেত্রের মধ্যে বন্ধুত্ব বাড়ানো। তবে ম্যাচ দেখানোর জন্য ব্রডকাস্টার খুঁজে না পেলে প্রসার যে সেই অর্থে হবে না, তা বলাই বাহুল্য।

Loading...
Unable to load recommendations.
Follow Us