India vs Brazil Score: কলকাতায় সাম্বা ম্যাজিক, ৪ গোলে হারলেও মন কাড়ল ভারতীয় দল!

IND VS BRA: আজ যুবভারতীতে মুখোমুখি ভারত ও ব্রাজিল। ১৯৭৭ সালে শেষবার কলকাতায় খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে। সেই ঘটনার ৫১ বছর পর আবার শহরে ব্রাজিলিয়ানদের নিয়ে উন্মাদনা। ব্রাজিলের ‌র‌্যাঙ্ক ৫, ভারতের ১৩৮। তবে আজকের এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কী পাশা উল্টে দেবেন আপুইয়ারা? নাকি কলকাতায় চলবে সাম্বা ঝড়? জানতে চোখ রাখুন TV9 বাংলার পেজে।

India vs Brazil Score: কলকাতায় সাম্বা ম্যাজিক, ৪ গোলে হারলেও মন কাড়ল ভারতীয় দল!
গোলের পর ব্রাজিলImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Oct 03, 2026 | 9:55 PM

হিসেব মতো, আর ৪ ঘন্টাও বাকি নেই। তার মধ্যেই মাঠে নেমে পড়বে ব্রাজিল ও ভারত। কলকাতায় এই প্রথমবার পা রাখলেন ভিনিসিয়াস জুনিয়র-এন্ড্রিকদের। তাই এই ম্যাচ নিয়ে আলাদাই উত্তেজনা রয়েছে ফুটবলমহলে। সাংবাদিক সম্মেলনে যতই ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি ভারতকে সমীহ করুন না কেন, আসলে খাতায়-কলমে কিন্তু ব্রাজিল কয়েকশো গুণ এগিয়ে ব্রাজিল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Oct 2026 09:31 PM (IST)

    IND: 0 – BRA: 4 – ম্যাচ শেষ, অন্তিম মুহূর্তে গোল খেল ভারত!

    ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল খেল ভারত। বক্সের ভিতরে ঢুকে স্যামুয়েল লিনো দূরপাল্লার শট মারলেন, পরাস্ত হলেন প্রভসুখন গিল। একই সঙ্গে শেষ হল ম্যাচ। ব্রাজিলের কাছে ৪-০ হারল ভারত।

  • 03 Oct 2026 09:26 PM (IST)

    IND: 0 – BRA: 3 – ৪ মিনিট অতিরিক্ত সময়, দুরন্ত সেভ গিলের

    ৯০ মিনিট শেষ। ৩-০ এগিয়ে ভারত। ৪ মিনিট অতিরিক্ত সময় জানালেন রেফারি। দুর্ধর্ষ সেভ দিলেন গোলকিপার গিল, নাহলে ৪-০ হয়ে যেত স্কোর।

  • 03 Oct 2026 09:09 PM (IST)

    IND: 0 – BRA: 3 – গোলে বল রাখতে পারলেন না মণবীর!

    ৭৫ মিনিটের মাথায় দুরন্ত সুযোগ পেলেন মণবীর কিন্তু একটুর জন্য মিস হল গোল। বক্সের বাইরে বল মেরে বসলেন তিনি।

  • 03 Oct 2026 09:03 PM (IST)

    IND: 0 – BRA: 3 – গোলের সুযোগ মিস রায়ান উইলিয়ামসের

    দুরন্ত খেলছেন রায়ান উইলিয়ামস ও মণবীর সিং। গোল খাওয়ার পর তেড়েফুঁড়ে আক্রমণ করছে। কিন্তু এবার একটুর জন্য গোল মিস করলেন রায়ান। নাহলে ক্লিন শিট চলে যেত ব্রাজিলের।

  • 03 Oct 2026 08:53 PM (IST)

    IND: 0 – BRA: 3 – ভারতের মিসপাস, ব্রাজিলের গোল!

    আবার গোল করল ব্রাজিল। ভারতের ডিফেন্সের ভুলে বল পেলেন স্যামুয়েল লিনো। গোল করতে কোনও ভুল করলেন না তিনি। ৫৮ মিনিটে ৩-০ এগিয়ে গেল ব্রাজিল।

  • 03 Oct 2026 08:49 PM (IST)

    IND: 0 – BRA: 2 – দারুন আক্রমণ করলেন মণবীর!

    মণবীর আজ খুব ভাল খেলছেন। দুরন্ত আক্রমণ করেছিলেন ব্রাজিল বক্সে কিন্তু একটুর জন্য মিস করে ফেললেন এই বাগানের উইঙ্গার।

  • 03 Oct 2026 08:46 PM (IST)

    IND: 0 – BRA: 2 – শুরু দ্বিতীয়ার্ধ, উঠে গেলেন ভিনিসিয়াস, গুরপ্রীত!

    শুরু হল ম্যাচের সেকেণ্ড হাফ। প্রথমার্ধে ২-০ এগিয়ে আছে ব্রাজিল। গোলকিপার পরিবর্তন করল ভারত। উঠে গেলেন গুরপ্রীত সিং, নামলেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিল। উঠে গেলেন ভিনি জুনিয়র, ড্যানিলোরা। একসঙ্গে ৫ বদল করল ব্রাজিল। উঠে গেলেন মার্কুইনহোস।

  • 03 Oct 2026 08:22 PM (IST)

    IND: 0 – BRA: 2 – প্রথমার্ধ শেষ, ২-০ এগিয়ে ব্রাজিল!

    শেষ হল প্রথমার্ধ। ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল। গোল করেছেন এস্তেভাও ও পেদ্রো। দুটোই গুরপ্রীতের হাতে লেগে গোলে ঢুকেছে ফলে আরও সতর্ক থাকতে হবে ভারতের রক্ষককে।

  • 03 Oct 2026 08:18 PM (IST)

    IND: 0 – BRA: 2 – আবার গোল ব্রাজিলের, ২-০ এগিয়ে ব্রাজিল!

    ভয়ঙ্কর ভুল করছেন গুরপ্রীত সিং সান্ধু। এবারও পেদ্রোর জোরালো শট তাঁর হাতে লেগেই বল গোলে ঢুকে গেল। ২-০ এগিয়ে গেল ব্রাজিল।

  • 03 Oct 2026 08:02 PM (IST)

    IND: 0 – BRA: 1 – গোওওওওওওওল ! এগিয়ে গেল ব্রাজিল!

    বলতে বলতে গোল। এস্তেভাওএর গোলে এগিয়ে গেল ব্রাজিল। বাঁদিক থেকে আক্রমণ করেছিল ব্রাজিল। এস্তেভাও এর শট হাতে লেগে ঢুকে গেল গোলে। ব্রাজিল এগিয়ে গেল ১-০। ম্যাচের বয়স ৩০ মিনিট ।

  • 03 Oct 2026 08:00 PM (IST)

    IND: 0 – BRA: 0 – বারবার আক্রমণ, ব্রাজিলকে চাপে ফেলছে ভারত!

    প্রায় আধঘন্টা হতে চলল, এখনও কোনও গোল খেল না ভারত। উল্টে মুহুর্মুহু আক্রমণ করছে দুই দলই। ভারতও পাল্টা আক্রমণ করছে। ভারত বারবার আক্রমণ করছে, এবং ব্রাজিলকে ডিফেন্স স্ট্রং করতে হচ্ছে বারবার।

  • 03 Oct 2026 07:49 PM (IST)

    IND: 0 – BRA: 0 – প্রথম ১৫ মিনিট শেষ, সুযোগ মিস মণবীরের!

    বক্সের বাইরে ভাল সুযোগ পেয়েছিল ভারত। মণবীর বল পেলেও বক্সে ঢোকা মাত্রই তাঁর শট বাঁচিয়ে দিলেন পিএসজির মার্কুইনহোস।

  • 03 Oct 2026 07:42 PM (IST)

    IND: 0 – BRA: 0 – গোলমুখী শট ভিনির!

    প্রথম মিনিট থেকে আক্রমণ বানিয়েছে ব্রাজিল। বারবার উইং থেকে উঠে আসছেন ভিনি। বলতে বলতেই গোলমুখী শট ভিনির কিন্তু দুর্দান্ত সেভ দিলেন গুরপ্রীত। প্রথম কর্নার পেল ব্রাজিল।

  • 03 Oct 2026 07:36 PM (IST)

    IND: 0 – BRA: 0 – শুরু হল ম্যাচ

    শুরু হল ম্যাচ। প্রথম মিনিটেই আক্রমণ শুরু করল ব্রাজিল। একটুর জন্য বাঁচাল ভারত। আক্রমণ করছে ব্রাজিল দল।

  • 03 Oct 2026 07:30 PM (IST)

    বাজল জাতীয় সঙ্গীত, মাঠে মুখ্যমন্ত্রী

    বেজে গেল দুই দলের জাতীয় সঙ্গীত। মাঠে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও খড়দহের বিধায়ক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী।

  • 03 Oct 2026 06:40 PM (IST)

    প্রকাশিত ব্রাজিলের প্লেয়িং ইলেভেন

    নিজেদের প্লেয়িং ইলেভেন জানাল ব্রাজিলও।

    ব্রাজিলের হয়ে শুরু করবেন পেদ্রো মরিস্কো, ম্যাথিউজিনহো, মার্কুইনহোস, আর্থার দিয়াস, ডগলাস স্যান্টোস, ড্যানিলো, আন্দ্রে, গ্যাব্রিয়েল বনটেম্পো, এস্তেভাও, পেদ্রো, ভিনিসিয়াস জুনিয়র।

  • 03 Oct 2026 06:36 PM (IST)

    প্রকাশিত ভারতের প্লেয়িং ইলেভেন

    অবশেষে জানা গিয়েছে ভারতের প্লেয়িং ইলেভেন।

    গুরপ্রীত সিং সান্ধু (অধিনায়ক), অভিষেক টেকচ্যাম সিং, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, লালেংমাউইয়া, মণবীর সিং, রায়ান উইলিয়ামস, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান

    পরিবর্তদের তালিকায় রয়েছেন মেহতাব, জয় গুপ্তা, এডমুন্ড, ভালপুইয়ারা।

     

  • 03 Oct 2026 05:37 PM (IST)

    যুবভারতী পৌঁছে গেল ব্রাজিল!

    আর বাকি ২ ঘন্টা। ইতিমধ্যেই মাঠে ঢুকে গেল ব্রাজিল দল। ব্রাজিল দলের টিম বাস এসে থেমেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। লোকে লোকারণ্য যুবভারতী স্টেডিয়ামের এন্ট্রি গেট। সমর্থকরা অপেক্ষা করছেন তাঁদের প্রিয় খেলোয়াড়কে একবার চোখের দেখা দেখতে।

  • 03 Oct 2026 05:35 PM (IST)

    মাঠে ঢুকল টিম ইন্ডিয়া!

    ঘড়িতে বাজে সাড়ে ৫টা। যুবভারতীতে অপেক্ষা সাম্বা ম্যাজিকের। ইতিমধ্যেই মাঠে ঢুকল ভারতীয় ফুটবল দল। কিছুক্ষন আগেই ভারতের টিম বাস থেমেছে যুবভারতীতে। কিছুক্ষনের মধ্যেই মাঠে ঢুকবে ব্রাজিল দলও।

  • 03 Oct 2026 04:21 PM (IST)

    আজকে ব্রাজিলের বিরুদ্ধে তুরুপের তাস কারা হবেন?

    আজ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ভারতের কোন কোন খেলোয়াড়রা ব্রাজিলকে বেগ দিতে পারেন?

    বিস্তারিত পড়ুন – ব্রাজিলের বিরুদ্ধে ভারতের তুরুপের তাস কারা?

  • 03 Oct 2026 04:13 PM (IST)

    কোথায় দেখবেন ভারত বনাম ব্রাজিল ম্যাচ?

    আজকে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ৭টা থেকে ভারত বনাম ব্রাজিল মহারণ। অনেকেই এই গগনচুম্বী দামের জন্য টিকিট কাটতে পারেননি। তাঁদের ভরসা টিভি বা মোবাইল।

    টিভিতে – সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি আট চ্যানেল

    মোবাইল/ওটিটি – সোনি লিভ

    তবে সোনি লিভে ম্যাচ দেখতে গেলে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। ফ্রিতে এই ম্যাচ মোবাইলে দেখা যাবে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us