IND vs NZ Scorecard: আশঙ্কার কালো মেঘ নয়, ওয়েলিংটনে রোদ ঝলমলে দিনের আশায় ভারত!

Indian Cricket: প্রথম টেস্টে বাকি আর মাত্র ১ দিন। এখনও ২৩৩ রানে পিছিয়ে ফিলিপ্সরা। অন্যদিকে, মাত্র ৮ উইকেট পেয়ে গেলেই ম্যাচ জিতে যাবে ভারত। নিউজিল্যান্ডের ক্ষেত্রে কাজটি তুলনামূলক কঠিন কারণ একদিকে ২৩৩ রান তো তুলতে হবেই, তার সঙ্গে ম্যাচ বাঁচানোর জন্য আরও রান করতে হবে।

IND vs NZ Scorecard: আশঙ্কার কালো মেঘ নয়, ওয়েলিংটনে রোদ ঝলমলে দিনের আশায় ভারত!
ভারতীয় ক্রিকেট দল।Image Credit source: Facebook/BCCI

|

Nov 22, 2026 | 1:14 PM

ওয়েলিংটন: এই মুহূর্তে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের যা অবস্থা, তাতে আর যাই হোক, ভারতের হারার সুযোগ খুব কম। চতুর্থ দিনে রানের পাহাড় তুলে দেয় ভারতীয় দল। কিউয়িদের ৩৬৮ রানের জবাবে ভারত ইনিংস ডিক্লেয়ার করে ৭২০ রানে। জবাবে দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১১৯/২। শেষ দিনে ভারতকে জিততে গেলে তুলতে হবে ৮টি উইকেট।

আজ, রবিবার আবার দেখা গেল ভারতের ব্যাটিং বিক্রম। আগের দিন ইনিংস শেষ হয়েছিল ৪৮৬/৪ রানে। সেখান থেকেই শুরু করলেন ঋ ষভ পন্থ ও অংশুল কম্বোজ। ৩৮ রান করে আউট হলেন কম্বোজ। তিনি আউট হওয়ার পর ব্যাটে ঝড় তোলেন ঋষভ পন্থ ও ধ্রুব জুৱেল। ১৫৮ বলে ১২৮ করেন ঋষভ। ৭৯ বলে ৭৮ রান করেন জুৱেল। ওয়াশিংটন সুন্দর করেন ২৪ রান। শেষ অবধি ৯ উইকেট হারিয়ে ৭২০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন ভারত অধিনায়ক গিল।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই টম লাথামের উইকেট হারায় নিউজিল্যান্ড। এই নিয়ে দুই ইনিংসেই বুমরার বলে ০ রানেই আউট হলেন লাথাম। আর এক ওপেনার ডেভন কনওয়ে অপরাজিত রয়েছেন ৫৯ রানে। তিনি খেলেছেন ১৩৭টি বল। হেনরি নিকল্স ৩১ রানে আউট হয়েছেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন রাচিন রবীন্দ্র। ৭২ বলে ২১ রানে অপরাজিত রয়েছেন তিনি। দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ১১৯/২।

প্রথম টেস্টে বাকি আর মাত্র ১ দিন। এখনও ২৩৩ রানে পিছিয়ে ফিলিপ্সরা। অন্যদিকে, মাত্র ৮ উইকেট পেয়ে গেলেই ম্যাচ জিতে যাবে ভারত। নিউজিল্যান্ডের ক্ষেত্রে কাজটি তুলনামূলক কঠিন কারণ একদিকে ২৩৩ রান তো তুলতে হবেই, তার সঙ্গে ম্যাচ বাঁচানোর জন্য আরও রান করতে হবে। সব মিলিয়ে, প্রথম টেস্টে আর যাই হয়ে যাক, ভারতের হারার চান্স নেই বললেই চলে।

Loading...
Unable to load recommendations.
Follow Us