AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তরুণদের হাতে সুরক্ষিত ভারতীয় ক্রিকেট: সামি

সামি (Mohammed Shami) চান তরুণ ক্রিকেটারদের যেন খেলার সুযোগ দেওয়া হয়। সিনিয়ররা দলে ফিরলেও যেন জুনিয়রদের সুযোগ দেওয়া হয়।

তরুণদের হাতে সুরক্ষিত ভারতীয় ক্রিকেট: সামি
সৌজন্যে-টুইটার
| Updated on: Mar 31, 2021 | 8:15 PM
Share

নয়াদিল্লি: মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। টিম ইন্ডিয়ার (Team India) অস্ট্রেলিয়া (Australia) সফরের প্রথম ম্যাচেই একের পর এক সিনিয়ির ক্রিকেটার চোটের জন্য ছিটকে গেলেন। ক্রিকেট মহলের একটা অংশ বলতে শুরু করেছিল, অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জার মুখে পড়তে পারে ভারত (India)। কিন্তু সব সমালোচনা উল্টো স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতল মহম্মদ সিরাজ, টি নটরাজন, শার্দূল ঠাকুরের টিম ইন্ডিয়া। শরীরে চোট নিয়ে তরুণদের সেই সাফল্য দেখেছিলেন সামিরা।

নটরাজন, সিরাজ, শার্দূলদের পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট সমর্থকদের মতই মহম্মদ সামির মনেও আশার সঞ্চার করেছে। টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার মহম্মদ সামি (Mohammed Shami) বলছেন, ‘আমরা যখন অবসর নেব, তখন ভারতীয় দল কোনও সমস্যার মুখে পড়বে না। ভারতের পরবর্তী প্রজন্ম যে তৈরি, সেটা অস্ট্রেলিয়া সফরেই সিরাজরা প্রমাণ করেছে।’ তবে সামি চান তরুণ ক্রিকেটারদের যেন খেলার সুযোগ দেওয়া হয়। সিনিয়ররা দলে ফিরলেও যেন জুনিয়রদের সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন: মিডল অর্ডারকে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে চান মর্গ্যান

গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে পেস বোলারদের উত্থান চোখে পড়ার মত। স্পিন ফ্রেন্ডলি দেশে হিসেবে পরিচিত ভারত বদলে গেছে সামি, বুমরা, উমেশ, ইশান্তদের হাত ধরে। সামিদের পরবর্তী প্রজন্মও তৈরি। ভারতীয় এ দলের হয়ে বিদেশ সফর, ভারতীয় সিনিয়র দলের সঙ্গে নেটে বোলার হিসেবে অংশ নেওয়ার সুযোগ এই ক্রিকেটারদের মানসিক ভাবেই বদলে দিয়েছে। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে থেকেই প্রসিধ কৃষ্ণারা জানেন তাঁদের কাজটা ঠিক কি। বর্তমান হোক বা আগামী ছবিটা পরিষ্কার তরুণ প্রজন্মের কাছে।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট