AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravichandran Ashwin: ফ্র্যাঞ্চাইজি লিগে টিম কিনলেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন!

Indian Cricket Ravichandran Ashwin: চেন্নাই সুপার কিংস ক্রিকেট অ্যাকাডেমির সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় টেস্ট টিমের নিয়মিত সদস্য রবিচন্দ্রন অশ্বিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলছেন। আগামী আইপিএলে মেগা অকশন। সব কিছু ঠিক থাকলে আবারও চেন্নাই সুপার কিংসে ফিরতে দেখা যেতে পারে রবি অশ্বিনকে।

Ravichandran Ashwin: ফ্র্যাঞ্চাইজি লিগে টিম কিনলেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন!
Image Credit: X
| Updated on: Jul 08, 2024 | 6:56 PM
Share

নতুন ভূমিকায় রবিচন্দ্রন অশ্বিন। নতুন দায়িত্বে কিছুদিন আগেই এসেছেন। তাঁকে চেন্নাই সুপার কিংস ক্রিকেট অ্যাকাডেমির সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় টেস্ট টিমের নিয়মিত সদস্য রবিচন্দ্রন অশ্বিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলছেন। আগামী আইপিএলে মেগা অকশন। সব কিছু ঠিক থাকলে আবারও চেন্নাই সুপার কিংসে ফিরতে দেখা যেতে পারে রবি অশ্বিনকে। এ বার আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগে টিমও কিনলেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটার এ বার ৬৪ খোপের খেলায় পা রাখলেন।

আন্তর্জাতিক দাবা সংস্থা এবং টেক মাহিন্দ্রার উদ্যোগে গত বারই শুরু হয়েছে দাবার ফ্র্যাঞ্চাইজি লিগ। এর দ্বিতীয় সংস্করণ হবে ৩-১২ অক্টোবর। লন্ডনে বসছে ফ্র্যাঞ্চাইজি দাবার এই আসর। মোট ছ’টি ফ্র্যাঞ্চাইজি টিম রয়েছে। এর মধ্যে আমেরিকান গাম্বিতসের সহযোগী কর্ণধার হলেন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার রবিচন্দ্রন অশ্বিন। আমেরিকান গাম্বিতস টিমের সঙ্গে যুক্ত অন্য কর্ণধারের নানা ব্যবসা রয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের মতো মস্তিষ্ক পেয়ে উচ্ছ্বাসে ভাসছে এই ফ্র্যাঞ্চাইজি।

এক প্রেস বিবৃতিতে রবিচন্দ্রন অশ্বিন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইতে অশ্বিন জানিয়েছেন, ‘দাবার দুনিয়ায় আমেরিকান গাম্বিতসকে আনতে পেরে আমি উচ্ছ্বসিত। একটা পরিকল্পিত, তাগিদ, দায়বদ্ধতা নিয়েই টুর্নামেন্টে খেলব। এই খেলাকে আরও আকর্ষণীয়, জনপ্রিয় করে তোলাই আমাদের লক্ষ্য থাকবে। একজন সহযোগী কর্ণধার হিসেবে একটা দুর্দান্ত সফরের সাক্ষী থাকতে চাই। ওদের সবরকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত।’

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি