AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumit Nagal: ভারতীয় টেনিসে নয়া মোড়, ফরাসি ওপেনের টিকিট পেয়ে ইতিহাস সুমিতের

রোহন বোপান্না বিশ্ব ডাবলস ব়্যাঙ্কিংয়ের একে পৌঁছেছেন। ৪৪ বছর বয়সে এই সাফল্য বিরাট। তারই মধ্যে আর এক ভারতীয় টেনিস তারকা একের পর এক সাফল্য পেয়ে চলেছেন। তিনি সুমিত নাগাল (Sumit Nagal)। এই প্রথম রোলাঁ গারোয় নামার টিকিট পেয়ে গেলেন। সুরকির কোর্টে এই প্রথম খেলার সুযোগ পাবেন সুমিত।

Sumit Nagal: ভারতীয় টেনিসে নয়া মোড়, ফরাসি ওপেনের টিকিট পেয়ে ইতিহাস সুমিতের
Sumit Nagal: ভারতীয় টেনিসে নয়া মোড়, ফরাসি ওপেনের টিকিট পেয়ে ইতিহাস সুমিতেরImage Credit: X
| Edited By: | Updated on: Apr 11, 2024 | 1:30 PM
Share

কলকাতা: ভারতীয় টেনিসের সুদিন কি ফিরছে? তেমনই বলা যেতে পারে। অন্তত সাম্প্রতিক সাফল্য তাই বলছে। রোহন বোপান্না বিশ্ব ডাবলস ব়্যাঙ্কিংয়ের একে পৌঁছেছেন। ৪৪ বছর বয়সে এই সাফল্য বিরাট। তারই মধ্যে আর এক ভারতীয় টেনিস তারকা একের পর এক সাফল্য পেয়ে চলেছেন। তিনি সুমিত নাগাল (Sumit Nagal)। এই প্রথম রোলাঁ গারোয় নামার টিকিট পেয়ে গেলেন। সুরকির কোর্টে এই প্রথম খেলার সুযোগ পাবেন সুমিত। গত কয়েক সপ্তাহে দারুণ এগোচ্ছেন ভারতীয় তারকা। সিঙ্গলসে সাফল্যও পেয়েছেন। সেই কারণে এটিপি ব়্যাঙ্কিংয়ে ৮০ নম্বরে পা রেখেছেন। যা নিশ্চিত ভাবেই প্রশংসার করার মতো। তার পুরস্কারও পেয়ে গেলেন।

ফরাসির কোরেন্টিন মৌটেটকে হারিয়ে মরক্কো ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন সুমিত। যার পর ফরাসি ওপেন খেলার সুযোগ পেয়ে গিয়েছেন। যদিও ক্লে-কোর্টে ধারাবাহিক ভাবে ভালো খেলে চলেছেন সুমিত। যোগ্যতা পর্বের বাধা টপকে অনেকেই মেন রাউন্ডে খেলার সুযোগ করে নেন। সুমিতও অনেক টুর্নামেন্টে সে সুযোগ পেয়েছেন। কিন্তু ফরাসি ওপেনের মেন রাউন্ডে সরাসরি পা রাখা যথেষ্ট গর্বের। সেই সঙ্গে পারফরম্যান্স ভালো না হলে এই সুযোগ মেলে না। বিশ্বের সেরা ১০০ তারকাদের মধ্যে রয়েছেন ভারতীয় টেনিস প্লেয়ারও। ২০১৯ সালে ভারতের প্রজনেশ গুণশরণ ফরাসি ওপেনের মূল পর্বে খেলেছিলেন। পাঁচ বছর পর সেই সুযোগ পাচ্ছেন আবার কোনও ভারতীয়।

এক সময় অর্থের অভাবে টেনিস ছেড়ে দেবেন ভেবেছিলেন। বিরাট কোহলির সংস্থা তাঁর পাশে দাঁড়িয়েছিল। সেখান থেকে নিজেকে আবার তুলে নিয়ে গিয়েছেন স্বপ্নের আকাশে। এই মুহূর্তে মন্টে কার্লো মাস্টার্স খেলতে ব্যস্ত সুমিত। ফরাসি ওপেনের আগে নিজেকে আরও ঘষামাজা করে নিচ্ছেন ভারতীয় টেনিস প্লেয়ার।

Follow Us